IMG-LOGO

রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় নিহত ১২হুথিদের সঙ্গে যুদ্ধে ৮ ইয়েমেনি সরকারি সেনা নিহতমোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠকসিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)এর উদ্যোগেহাত ধোয়া দিবস পালন‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা’প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসকমহাদেবপুরে দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, পিএফজি, ওয়েভ ও ছাত্রসমাজকে নিয়ে কাজ করার ঘোষণা ইউএনওরস্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজমানুষ ভজলে সোনার মানুষ হবি’কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রীসিরাজগঞ্জে বায়ুদূষণ বিরোধী উচ্ছেদ অভিযানে অর্থদন্ডপাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলননিউজ প্রকাশের পর বহিষ্কার, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা জলিলসিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগরাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’
Home >> প্রবাস >> টপ নিউজ >> লিড নিউজ >> ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় নিহত ১২

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় নিহত ১২

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ওপর একটি ট্রাক উঠে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

গোয়ালিয়র পুলিশের এসএসপি ধর্মবীর সিং জানান, চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই ট্রাকটি রাস্তার ঢালু অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর দিয়ে উঠে যায় এবং মন্দিরের সীমানাপ্রাচীর ও গেটে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পরপরই ৩৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ১২ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া ওই সময় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

হঠাৎ ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় মন্দির এলাকায় চরম বিশৃঙ্খলা ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতরা সবাই ভক্ত এবং বড় একটি দল নিয়ে মন্দিরে এসেছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930