IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কান ধরে তওবা করলেন শ্যালিকা ও শ্বশুর! অবশেষে মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমাচিত্রনায়িকা পপির মা আর নেইবদলগাছীতে ভিডব্লিউবির ১৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাকম্বোডিয়া থেকে বাংলাদেশিসহ ৮৭টি দেশের ৫২ হাজার বিদেশি বহিষ্কারমাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলনসিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভাপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকপুঠিয়ায় হাত ধোয়া দিবস পালিতবাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানাফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীবাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণনিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদানসাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীরাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবি
Home >> টপ নিউজ >> বিনোদন >> চিত্রনায়িকা পপির মা আর নেই

চিত্রনায়িকা পপির মা আর নেই

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ভোরে নিকেতনের মসজিদে মরহুমার প্রথম জানাজা হয়। এরপর মরদেহ ফ্রিজিং ভ্যানে করে তার গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গুলশানের নিকেতনের বাসায় হঠাৎ স্ট্রোক করেছিলেন মরিয়ম বেগম। অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর রাত পৌনে ২টার দিকে তাকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার রাতে তার জীবনাবসান ঘটে।

এদিকে দীর্ঘকাল ধরে চলচ্চিত্র অঙ্গন ও লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। সহকর্মীদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। মায়ের মৃত্যুর এই সংবাদে ঢালিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। একসময়ে ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এই অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ