IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> ধর্ম >> আত্মা সতেজ করার রাত

আত্মা সতেজ করার রাত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামে মেরাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। মেরাজের প্রকৃত স্বাদ কেবল তার পক্ষেই লাভ করা সম্ভব যার রূহ পবিত্র এবং যিনি পরম আধ্যাত্মিক সম্পন্ন। বিশ্বনবী ও শ্রেষ্ঠনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহকে স্বয়ং আল্লাহপাক পবিত্র করেছিলেন, যার ফলে আল্লাহতায়ালা এই মহান নবীকে মেরাজের সৌভাগ্য দান করেছিলেন।

মহানবীর (সা.) জীবনে মেরাজ শুধু একবারই যে ঘটেছে তা কিন্তু নয়, কারণ ছিনাচাকের যে ঘটনা তা তার শৈশবেই ঘটেছিল, যখন তিনি (সা.) ছাগল চড়াচ্ছিলেন। তবে কোরআন করিমে তার (সা.) যে সফরের কথা উল্লেখ রয়েছে তা একটি বিশেষ রাতে সংঘটিত হয়েছিল।

এই রাতে মহানবীর (সা.) কাছে জিবরাইল ও মিকাইল (আ.) যখন আসে তখন তিনি (সা.) ঘুমন্ত ও জাগ্রত অবস্থার মাঝামাঝি ছিলেন। তখন জিবরাইল (আ.) তাঁর (সা.) সীনা থেকে নাভীর ওপর পর্যন্ত ফেড়ে এবং তাঁর বুক ও পেট থেকে কিছু বের করে সেসবকে যমযমের পানি দিয়ে ধুয়ে তাঁর পেটকে পাক পবিত্র করে দেন। তারপর তিনি সোনার একটি তশুরী আনেন। যা ঈমান ও হিকমতে পরিপূর্ণ ছিল। এর মাধ্যমে তিনি তার সীনাটাকে ভরে দেন এবং ফাড়া অংশটা ঠিকঠাক করে দেন (বোখারি, মুসলিম ও মিশকাত)।

এই বিশেষ রাতে আল্লাহপাকের ইচ্ছায় মহানবীর (সা.) রূহকে পাকসাফ এবং সতেজ করা হয়েছিল। আমরাও যদি একান্তভাবে আল্লাহর হয়ে গিয়ে এ রাতে তার ধ্যানে মগ্ন থাকি তাহলে হয়তো আমাদের রূহকেও আল্লাহপাক পবিত্র ও তাজা করে দিতে পারেন।

রাতের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন এবং রাত জেগে ইবাদতকারীর ওপর তার রহমত বর্ষিত হতে থাকে। তাই মেরাজের এই রাতকেও আমাদের কাজে লাগানো উচিত। কেননা আমাদের আত্মা যে মৃত, একে তাজা করার খুবই প্রয়োজন, না হয় এ জীবনের কি বা মূল্য আছে।
আমরাও যদি আমাদের রূহকে পবিত্র করতে চাই এবং আল্লাহপাকের মেরাজ লাভ করতে চাই তাহলে আসুন না এ রাতগুলোকে ইবাদতের মাধ্যমে জাগ্রত রাখি। রাতভর ইবাদত বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত করি।

আল্লাহপাকের কাছে আমরা যদি বিগলিত চিত্তে দোয়া করি তাহলে অবশ্যই তিনি আমাদের ডাক শুনবেন। যেভাবে কোরআনে বলা হয়েছে ‘তিনি কে, যিনি ব্যাকুল ব্যক্তির দোয়া শুনেন যখন সে তার সমীপে দোয়া করে ও তার কষ্ট দূর করে দেন’ (সুরা নমল, আয়াত: ৬২)।

আসুন না, আমরা সবাই এ রাতে ব্যাকুল হয়ে আল্লাহপাকের কাছে দোয়া করি তিনি যেন আমাদের রূহকে পরিস্কার করে দিয়ে আমাদের আত্মায় যত ময়লা জমেছে তা ধুয়েমুছে স্বচ্ছ করে দেন।

অনেকে হয়তো মনে করবেন যে, আমরাদের মত সাধারণ মানুষ কিভাবে আল্লাহপাকের নৈকট্য লাভ করতে পারে। হ্যাঁ, সবাই আল্লাহকে লাভ করতে পারে, তবে প্রথম শর্ত হচ্ছে আত্মার পবিত্রতা।

প্রত্যেক মোমেনের জন্য আল্লাহপাক মেরাজের রাস্তা খুলে রেখেছেন, যেভাবে মহানবী (সা.) বলেছেন, ‘নামাজ মোমেনের মেরাজ’। অর্থাৎ মোমেন মুত্তাকির মেরাজ হয় নামাজের মাধ্যমে। আমরা যদি নিয়ম অনুযায়ী আত্মা পবিত্র করে নামাজ আদায় করি, রাতগুলোকে ইবাদতে জাগ্রত রাখি তাহলে হয়তো আল্লাহপাকের মেরাজ আমরাও লাভ করতে পারব।

আল্লাহতায়ালার কাছে এই দোয়াই করি তিনি যেন আমাদের আত্মাকে শান্তিময় করেন আর ইহ জীবনেই যেন লাভ করতে পারি আল্লাহপাকে জান্নাতের স্বাদ।
মৃত্যুর আগে যেন আমার আত্মা রাব্বুল আলামীনের কাছ থেকে এই সংবাদ লাভ করে, ‘হে শান্তিপ্রাপ্ত আত্মা! তুমি তোমার প্রভু-প্রতিপালকের দিকে সন্তুষ্ট হয়ে এবং তার সন্তুষ্টিপ্রাপ্ত হয়ে ফিরে আস। অর্থাৎ তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ কর’ (সুরা ফাজর, আয়াত: ২৭-৩০)।
মানুষের আধ্যাত্মিক উন্নতির উচ্চতম পর্যায় হচ্ছে, সে তার প্রভুর ওপর পূর্ণভাবে সন্তুষ্ট এবং তার প্রভুও তার প্রতি সন্তুষ্ট আর এই পর্যায়ে যখন মোমেনের আত্মা উপনিত হয় তখনই আল্লাহপাক তাকে মেরাজের মর্যাদায় ভূষিত করেন।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, হে দয়াময় আল্লাহ! আপনি আমাদেরকে ক্ষমা করে আপনার সন্তুষ্টির চাদরে আবৃত করে নিন, আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31