IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৫

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৫

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারে বুধবার সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্সের।

দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের কেইল শহরের এক অধিবাসী রয়টার্সকে জানান, জান্তা সরকারবিরোধী এক বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। ওই অধিবাসী জানান, তাকে এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন যিনি পাঁচটি মরদেহের ছবি তুলেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে ও বারবার গুলির শব্দ শোনা গেছে। মিজিমা ও ইরাবতী সংবাদমাধ্যম জানায়, পাঁচজন মারা গেছেন ও কয়েকজন আহত হয়েছেন।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটির সকল স্তরের জনগণ অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। প্রায় প্রতিদিনই এসব বিক্ষোভে গুলি চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫৮০ জন বিক্ষোভকারী মারা গেছেন।

মিয়ানমারের এই জনবিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে মূলত তরুণরাই। বিক্ষোভের আয়োজন ও প্রচারণার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমই তাদের প্রধান মাধ্যম। জান্তা সরকার ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ডেটা সার্ভিস ব্যাপক বিঘ্নিত করার কারণে বিক্ষোভকারীদের প্রচারণার কাজ বেশ ব্যহত হচ্ছে।

ইন্টারনেটে প্রতিবন্ধকতার বিষয়গুলো পর্যবেক্ষণ করে এমন একটি প্রতিষ্ঠান হলো নেটব্লকস। নেটব্লকসের প্রতিষ্ঠাতা অ্যাল্প টকার রয়টার্সকে বলেন, ‘ফেব্রুয়ারী থেকে তথ্যের অতল গহ্বরে মিয়ানমার ধাপে ধাপে ধসে পড়েছে।’

তিনি বলেন, ‘যোগাযোগ এখন খুব বেশি রকমের সীমিত এবং অল্প কিছু মানুষ তা ব্যবহার করতে পারছে।’

প্রিন্ট মিডিয়া বন্ধ থাকায় বিক্ষোভকারীরা তাদের বার্তা ছড়িয়ে দিতে এখন বিকল্প উপায় ব্যবহার করছে। তারা এ-ফোর সাইজের কাগজে দৈনিক খবরের প্যাম্ফলেট তৈরি করে তা ডিজিটালভাবে শেয়ার করার পাশাপাশি ছাপিয়েও জনগণের মধ্যে বিতরণ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31