IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> পশ্চিমবঙ্গে মৃত্যুর রেকর্ড

পশ্চিমবঙ্গে মৃত্যুর রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে গত একদিনে আরও ৮৯ জন মারা গেছেন। ভারতের এ রাজ্যে করোনায় একদিনে এটাই সর্ব্বোচ্চ মৃত্যু। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ২৪৮ জনে। আনন্দবাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১৭ হাজার ৪০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১০ হাজার ৯৫৫ জনে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার করোনায় মৃত ৮৯ জনের মধ্যে কলকাতায় ২৩, উত্তর ২৪ পরগনায় ২১, দক্ষিণ ২৪ পরগনায় ১১, হাওড়ায় ৭, হুগলিতে ৬, বাঁকুড়ায় ৫, পশ্চিম মেদিনীপুরে ৪ ও বীরভূমে ৪ জন মারা গেছেন।

সংক্রমণের হিসাবে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (৩ হাজার ৯১২ জন) ও কলকাতা (৩ হাজার ৯০১ জন)। এছাড়া রাজ্যের আলিপুরদুয়ারে ৫৮, কোচবিহারে ১৫১, দার্জিলিংয়ে ১৯১, কালিম্পংয়ে ৩৬, জলপাইগুড়িতে ১৫২, উত্তর দিনাজপুরে ২৯৩, দক্ষিণ দিনাজপুরে ১৭৪, মালদহে ৫২৮, মুর্শিদাবাদে ৫৫৩, নদিয়ায় ৭৪৯, বীরভূমে ৭৪৬, পুরুলিয়ায় ৩৫৪, বাঁকুড়ায় ৪০২, ঝাড়গ্রামে ৭৪, পশ্চিম মেদিনীপুরে ২৬১, পূর্ব মেদিনীপুরে ৫৪৩, পূর্ব বর্ধমানে ৫৮৫, পশ্চিম বর্ধমানে ৮৯৩, হাওড়ায় ৯২৭, হুগলিতে ৯৩০ ও দক্ষিণ দিনাজপুরে ৯৯০ জন।

পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লাখ ১০ হাজার ২৪১ জন, যা বুধবারের তুলনায় ৪ হাজার ৪২৯ জন বেশি। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। ফলে, পশ্চিমবঙ্গে এখন মোট ৬ লক্ষ ৮৯ হাজার ৪৬৬ জন সুস্থ।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৩২.৩৯ শতাংশে। মোট সংক্রণের হারও বেড়ে হয়েছে ৭.৮১ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৩ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রতি দিন যত সংখ্যক নমুনা পরীক্ষা হয়, তার মধ্যে যত জনের রিপোর্ট পজিটিভ আসে তার শতাংশের হারকেই সংক্রমণের হার বলে।

এদিকে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৯৩ হাজার ৮৫২ মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মোট টিকা নিয়েছেন ১ কোটি ৬ লাখ ৩২ হাজার ৮৭ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31