IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ফিলিস্তিনের পক্ষে পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ফিলিস্তিনের পক্ষে পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ধূমকেতু নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের জনগণ ফিলিস্তিনিদের পাশে রয়েছে।

বুধবার এক টুইটে ইমরান খান বলেন, ‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে।’

টুইটে ইমরান খান মার্কিন দার্শনিক নোয়াম চমস্কির একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তুমি আমার পানি নিয়ে যাও, আমার জলপাই গাছ পুড়িয়ে দাও, আমার বাড়ি ধ্বংস করো, আমার চাকরি কেড়ে নাও, আমার জমি চুরি করো, আমার বাবাকে কারাগারে ঢোকাও, মাকে মারো, আমার দেশে বোমা ফেলো, আমাদের সবাইকে অনাহারী করো, অপমান করো। তারপরও সব দোষ আমারই, কারণ আমি পাল্টা একটি রকেট মেরেছি।’

শুধু টুইটারেই নয়, ইমরান খান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপেও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবারের ওই ফোনালাপে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদের ভেতরে ও বাইরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইমরান খান। ইসরায়েলের এ ধরনের আচরণ মানবতা ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31