IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> মার্কিন বিমানে যাত্রীর অদ্ভুত কাণ্ড

মার্কিন বিমানে যাত্রীর অদ্ভুত কাণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ডেল্টা এয়ারের ফ্লাইটটি যাচ্ছিল লস অ্যাঞ্জেলস থেকে ন্যাশভিল। বিমানটি মধ্য আকাশে থাকাকালে এক যাত্রী হঠাৎ তার আসন ছেড়ে উঠে দাঁড়ায়। দৌড়ে গিয়ে সে ককপিটের দরজায় অনবরত ধাক্কাতে শুরু করে। এ সময়ে অশান্ত এ যাত্রী জোরে জোরে চিৎকার করে বিমান থামাতে বলে।

এক পর্যায়ে তার সহযাত্রী ও বিমান ক্রুরা তাকে শান্ত করতে সক্ষম হয়। এ অবস্থায় বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্কিতে জরুরি অবতরণে বাধ্য হয়। সেখানে ওই যাত্রীকে বিমান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা এ খবর জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী সিএনএনকে বলেছেন, মনে হলো বিনা উস্কানিতে ওই যাত্রী আসন ছেড়ে উঠে দাঁড়ায় এবং পাইলটের কেবিনের দিকে ছুটতে থাকে। সেখানে গিয়ে ককপিটের দরোজায় আঘাত করতে শুরু করে।

অপর যাত্রী জেসিকা রবার্টসন ঘটনাটিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেয়ার জন্য ফ্লাইট এটেন্ডদের প্রশংসা করেন।

এদিকে মার্কিন সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে ডেল্টা ফ্লাইট ক্রু ও যাত্রীদের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছে। এতে বলা হয়, বিমানটি কোনও দুর্ঘটনা ছাড়াই অবতরণ করতে পেরেছে এবং ওই যাত্রীকে আইন প্রয়োগকারী সংস্থার লোকজনেরা সরিয়ে নিতে পেরেছে।

এদিকে বিমানের বাদবাকী যাত্রীদের পাঁচ ঘণ্টা আলবুকার্কিতে থাকতে হয়েছে। পরে নতুন বিমানে করে তাদের ন্যাশভিলে নিয়ে যাওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31