IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> পরবর্তী দালাইলামা নির্বাচনের দিকে ঝুঁকছে চীন

পরবর্তী দালাইলামা নির্বাচনের দিকে ঝুঁকছে চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : তিব্বতের আধ্যাত্মিক নেতা তেনজিন গায়াতসো আগামী ৬ জুলাই ৮৬ বছর বয়সে পদার্পণ করবেন। তার বয়স বেড়ে যাওয়ায় তিব্বতের পরবর্তী আধ্যাত্মিক নেতা কে হচ্ছেন এবং কারা তাকে নির্বাচিত করবেন তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তিব্বতের জনগণ তাদের আধ্যাত্মিক নেতা দালাইলামাকে নির্বাচিত করে থাকলেও বেইজিং পরবর্তী দালাইলামা নির্বাচনের সিদ্ধান্তের দিকে ঝুঁকছে।

তিব্বতের বৌদ্ধদের বরাতে ব্রুক শেডেনেক এশিয়া টাইমসকে বলেন, ‘তিব্বত গায়াতসোর পরবর্তী উত্তরসূরিকে খুঁজে নেবে। কিন্তু বেইজিং তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বাছাইয়ের সিদ্ধান্তের দিকে ঝুঁকছে।’

বৌদ্ধ শিক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছে দিতে দালাইলামা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিব্বতের প্রবীণ সন্যাসীরা মূলত আধ্যাত্মিক লক্ষণ ও দর্শনের ওপর ভিত্তি করে দালাইলামার উত্তরসূরি নির্বাচন করে থাকেন।

এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেইজিং সরকারই কেবল পরবর্তী দালাইলামাকে নিয়োগ দিতে পারে। অন্য কাউকে দালাইলামা হিসেবে বাছাইয়ের স্বীকৃতি দেওয়া উচিত হবে না।’

শেডেনেক বলেন, ‘দালাইলামা ব্যাপক প্রভাবশালী ব্যক্তিত্ব। তার উত্তরসুরীকে বাছাই করা কেবল ধর্মীয় বিষয় নয়, এর সঙ্গে রাজনৈতিক বিষয়ও জড়িত।’

ছয় শতাব্দী জুড়ে দালাইলামার ১৪ প্রজন্ম তিব্বতের নেতৃত্ব দিয়েছে। তারা মানুষের জন্য সমবেদনা ও প্রার্থনা করেছেন। বর্তমান দালাইলামার যখন প্রায় চার বছর বয়স তখন তিনি সিংহাসনে বসেছিলেন এবং তার নামকরণ হয় তেনজিন গায়াতসো। বর্তমানে দালাইলামাকে নির্বাচনের প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

১৯৫০ সালে চীনের কমিউনিস্ট সরকার তিব্বত আক্রমণ করে এবং তিব্বতকে চীনের দাবি করে। ১৯৫৯ সালে দালাইলামা তখন পালিয়ে যান এবং নির্বাসিত অবস্থায় সরকার গঠন করেন। দালাইলামাকে তিব্বতের লোকজন শ্রদ্ধা করেন এবং ৭০ বছর ধরে চীনা শাসনের সময় থেকে তারা এ ভক্তি-শ্রদ্ধা বজায় রেখেছেন।

১৯৯৫ সালে চীন পাঞ্চেন লামার উত্তরসূরি ছয় বছরের গালহুন ছোয়কি নেইমাকে আটক করে। তখন থেকে চীন তার ব্যাপারে কোনো তথ্য দেয়নি। এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, তুলক বংশধর পাঞ্চেন লামা তিব্বতের সবথেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ব্যক্তিত্ব।

মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন বৌদ্ধস্তাবরা পুনর্জন্ম গ্রহণ করেন। তারা পৃথিবীর বেদনা ও দুর্ভোগ নিয়ে অন্যদের আলোকিত করেন। যখন নবনিযুক্ত ১১তম পাঞ্চেন লামাকে আটক করা হয় তখন তিব্বতের বৌদ্ধরা বিদ্রোহ করেন। চীন সরকার নতুন পাঞ্চেন লামাকে নিয়োগ দেয় যিনি ছিলেন মূলত চীনের নিরাপত্তা কর্মকর্তার ছেলে।

তিব্বতের পরবর্তী আধ্যাত্মিক নেতা খুঁজতে দালাইলামা ও পাঞ্চেন লামা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চীন নিজস্ব দালাইলামাকে তিব্বতে নিয়োগ করতে চায়। তবে তিব্বতের বৌদ্ধদের কাছে গুরুত্বপূর্ণ হলো দালাইলামাকে বাছাই পক্রিয়া। পরবর্তী দালাইলামা কোথায় জন্মগ্রহণ করবেন সে ব্যাপারে সাধারণত অনুমান করা হয়। কিন্তু পরবর্তীতে আধ্যাত্মিক লক্ষণ, চিহ্ন ও দর্শন দেখে তিব্বতের নেতা দালাইলামাকে চূড়ান্ত করা হয়। সূত্র: এএনআই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31