IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল ব্রাজিল

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল ব্রাজিল

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ব্রাজিলের সমালোচিত প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ব্রাজিল।

স্থানীয় সময় শনিবার রাজধানী রিও ডি জেনিরো শহরে তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। একইসঙ্গে কোভিডে ব্রাজিলে ৫ লাখের বেশি মানুষের মৃত্যুর ঘটনায় তার নীতিকেই দায়ী করেন বিক্ষুব্ধরা।

দীর্ঘদিন ধরেই ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দেশটির নাগরিক। করোনাভাইরাস প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ তো নেননি বরং উদাসীন দেখা গেছে বোলসোনারোকে।

সম্প্রতি ভারতে উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিন কেনার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সর্বোচ্চ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে তদন্তে শুরু করছে দেশটির শীর্ষ প্রসিকিউটর।

গত ফেব্রুয়ারিতে ভারত বায়োটেক উদ্ভাবিত করোনা টিকার দুই কোটি ডোজ কিনতে ১৬০ কোটি রিয়ালের ব্রাজিলিয়ান মুদ্রা চুক্তি করে ব্রাজিল সরকার। কিন্তু সেখানে অতিরিক্ত মূল্য, শুল্কছাড়সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যাপক জনরোষ সৃষ্টি হয় দেশটিতে। পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার চুক্তি স্থগিত করে ব্রাজিল সরকার।

এমন পরিস্থিতিতে ব্রাজিলের সাধারণ মানুষের অভিযোগ টিকা চুক্তিতে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিতে চেয়েছিল বোলসোনারো সরকার। চলমান বিক্ষোভে যোগ দিয়েছে বিরোধীদলের নেতা-কর্মীরাও। এতে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। তারা বলসোনারোর পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

ব্রাজিলের কংগ্রেসের ৭৯ বছর এক নারী বলেন, ‘ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে সাধারণ মানুষ’। আন্দোলনে যোগ দিয়ে মাগদা সৌজা বলেন, ‘আমি এখানে অংশ নিয়েছি কারণ ব্রাজিল থেকে দৈত্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে’।

রাজপথ ছাড়িয়ে অলি গলিতেও ছড়িয়ে পড়েছে আন্দোলন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাজপথ।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বিশ্বের তৃতীয় অবস্থানে ব্রাজিল। এখন পর্যন্ত পাঁচ লাখ ২২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এত মৃত্যুর কারণকে বোলসোনারো সরকারের গাফিলতিকে দায়ী করেছেন সাধারণ মানুষ।

শুরু থেকেই করোনাকে সাধারণ ফ্লু আখ্যা দিয় সমালোচিত হন বলসোনারো। তিনি নিজে করোনায় আক্রান্ত হয়েও বিষয়টিকে গুরুত্ব দেন নি। মোটরসাইকেল শোডাউন করেছেন। মাস্ক পড়েননি। কারণে আদালত তাকে শাস্তি দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31