IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> কান্দাহারে ভয়াবহ বিস্ফোরণ

কান্দাহারে ভয়াবহ বিস্ফোরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের কান্দাহারের গভর্নর রুহুল্লাহ খানজাদা বলেছিলেন, আমি কান্দাহারের বাসিন্দাদের নিশ্চয়তা দিচ্ছি, আমরা যতক্ষণ জীবিত আছি তালেবানকে শহরের ভেতরে ঢুকতে দেব না।

শুক্রবার তিনি এ ঘোষণা দেন। তার এ ঘোষণার পরদিন শনিবার সকালেই প্রদেশের দামান জেলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন। যারমধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছে।

এসব তথ্য জানিয়েছে আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ।

পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, শনিবার আফগানিস্তানের কাবুল এবং কান্দাহার প্রদেশে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জনের মৃত্যু হয়েছে।

কাবুলের পুলিশ এক বিবৃতিতে জানায়, কাবুলের ৮ নম্বর জেলার তপা-ই-কারতে নাও এলাকায় সকাল ৯টা ১০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন

বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অপরদিকে, কান্দাহার প্রদেশের দামান জেলায় শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। যারমধ্যে পুলিশের দুই সদস্যও রয়েছেন।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, দামান জেলার গভর্নর পীর মোহাম্মদকে বহন করা গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। তবে পীর মোহাম্মদ সুস্থ আছে।

এখন পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে শুক্রবার সকালে তালেবানের যোদ্ধারা কান্দাহার শহরে হামলা চালিয়ে দুটি পুলিশ চেকপোস্টের নিয়ন্ত্রণ নেয়। কিন্তু নিরাপত্তাবাহিনীর সদস্যরা দাবি করছেন, তাদের প্রতিরোধের কারণে তালেবান যোদ্ধারা অগ্রসর হতে পারেননি।

এরপর কান্দাহারের গভর্নর রুহুল্লাহ খানজাদা বলেছিলেন, এটা (তালেবানের হামলা) এখানে বড় কোনো সমস্যা নয়। আমি কান্দাহারের বাসিন্দাদের নিশ্চয়তা দিচ্ছি। আমরা যতক্ষণ জীবিত আছি তালেবানকে শহরের ভেতরে ঢুকতে দেব না।

ইতোমধ্যে প্রদেশের ১০টিরও বেশি জেলা তালেবান দখলে নিয়েছে বলে জানানো হয় খবরে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31