IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> জম্মু-কাশ্মীরে ১১ কর্মকর্তা বরখাস্ত

জম্মু-কাশ্মীরে ১১ কর্মকর্তা বরখাস্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদে অর্থ জোগানে সহায়তার অভিযোগে জম্মু-কাশ্মীরে ১১ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। শনিবার জম্মু-কাশ্মীর প্রশাসন তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হিজবুল মুজাহিদিনের প্রধান সাইদ সালাহুদ্দিনের দুই ছেলেসহ ১১ জন কর্মীকে অপসারন করা হয়েছে। তারা শিক্ষা দফতর, পুলিশ, কৃষি দফতর, দক্ষতা বিকাশ দফতর, শক্তি দফতর, স্বাস্থ্য দফতর এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের মতো জায়গায় কাজ করত।

কর্মকর্তারা জানিয়েছেন, হিজবুল মুজাহিদিনের প্রধানের দুই ছেলে সাইদ আহমেদ শাকিল এবং শাহিদ ইউসুফকে বরখাস্ত করা হয়েছে। তাদের একজন শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে কর্মরত ছিল। অন্যজন শিক্ষা দফতরে কাজ করত। সন্ত্রাসবাদে অর্থ জোগানের ক্ষেত্রে তাদের সংযোগ খুঁজে পায় ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআই)।

তদন্তে জানা যায়, বাবার সংগঠনের জন্য অর্থ জোগাড়, সংগ্রহ এবং লেনদেনের সঙ্গে জড়িতে ছিলেন তারা। সবমিলিয়ে ১১ জনকে বরখাস্ত করা হয়েছে, তাদের মধ্যে চারজন অনন্তনাগ, তিনজন বদগাম এবং শ্রীনগর, বারামুল্লা, কুপাওয়ারা ও পুলওয়ামার একজন করে বাসিন্দা রয়েছে।

সংবিধানের ১১ নম্বর ধারায় আওতায় বরখাস্ত করা হওয়ায় এখন শুধুমাত্র হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন তারা।

কীভাবে ওই কর্মীদের বরখাস্ত করা হয়েছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন জম্মু-কাশ্মীর প্রশাসনের কর্মকর্তারা

তারা বলেছেন, ‘কেন্দ্রশাসিত অঞ্চলের যে দায়িত্বপ্রাপ্ত কমিটি এসব ঘটনার পর্যালোচনা করে, সেই কমিটির তৃতীয় এবং চতুর্থ বৈঠকে যথাক্রমে তিনজন এবং আটজন কর্মীকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করা হয়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31