IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> বাংলাদেশ-ভারত সীমান্তে এনএলএফটির হামলায় ২ বিএসএফ সদস্য নিহত

বাংলাদেশ-ভারত সীমান্তে এনএলএফটির হামলায় ২ বিএসএফ সদস্য নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে রাজ্যের ধালাই জেলায় এ হামলা ঘটে। ত্রিপুরার জাতীয় মুক্তি ফ্রন্টের (এনএলএফটি) সদস্যরা অতর্কিত এ হামলা চালায় বলে জানিয়েছে বিএসএফ। সংগঠনটিকে আগেই নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এনএলএফটির হামলায় নিহতদের মধ্যে বাহিনীর এক উপ-পরিদর্শকও রয়েছেন। ধালাই জেলার পানিসাগর সেক্টরের আর সি নাথ সীমান্ত পোস্টের কাছাকাছি এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

ধালাই ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৯৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং এর উত্তর ও দক্ষিণ অংশে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ত্রিপুরাতেই রয়েছে সাড়ে আটশ’ কিলোমিটারের বেশি।

বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় উপ-পরিদর্শক ভুরু সিং ও কনস্টেবল রাজ কুমার গুরুতর জখম হয়ে প্রাণ হারান। ঘটনাস্থলে রক্তের চিহ্ন দেখে বোঝা যায়, হামলাকারীরাও জখম হয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীরা নিহত জওয়ানদের অস্ত্র নিয়ে গেছে। তাদের ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31