IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> শিক্ষা >> অনলাইন ক্লাস চালু না হওয়ায় ক্ষুব্ধ বাকৃবি শিক্ষার্থীরা

অনলাইন ক্লাস চালু না হওয়ায় ক্ষুব্ধ বাকৃবি শিক্ষার্থীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা সংক্রমণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে থেমে যায় শিক্ষা কার্যক্রম। এরপর দীর্ঘ প্রায় সাত মাস পার হয়ে গেলেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি।

এ বিষয়ে শিক্ষার্থী প্রতিনিধি ও প্রশাসনের সাথে একাধিকবার ভার্চুয়াল সভা, পরবর্তীতে বিভিন্ন সময় প্রশাসনের আশ্বাসের পরও শুরু হয়নি অনলাইন শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থবির থাকায় শিক্ষার্থীদের মাঝে বাড়ছে সেশন জটের শঙ্কা, বাড়ছে ক্ষোভ।

সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষকদের অনাগ্রহকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সাথে একাধিকবার শিক্ষকদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকদের পক্ষ হতে দ্রুত অনলাইন ক্লাস শুরুর কথা বলা হলেও, পরবর্তীতে তা কার্যকর হয়নি। মাস্টার্স লেভেলের একটি সেমিস্টারে অনলাইন ক্লাস শুরুর সপ্তাহখানেকের মধ্যে তাদের উপস্থিতি এবং তাদের অনলাইন ক্লাসের কার্যকারিতার ভিত্তিতে স্নাতক লেভেলে ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছিল। কিন্তু মাস্টার্সের ক্লাস শুরুর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিষয়ের এখন পর্যন্ত কোনো কার্যকারী সিদ্ধান্ত নেয়া হয়নি।

কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব শোভন বলেন, করোনা মহামারীর এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় সব জায়গায় অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান চালু রয়েছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয় এ দীর্ঘ সময়েও অনলাইন শুরু করতে পারেনি। শিক্ষাক্ষেত্রে আমাদের ক্ষতি কাটিয়ে উঠতে অনলাইন ক্লাসের কোনো বিকল্প দেখছি না।
কৃষি অনুষদের আরেক শিক্ষার্থী বায়েজিদ বাপ্পী বলেন, করোনা পরিস্থিতি যে খুব দ্রুত শেষ হবে না, সেটা আমরা সবাই অবগত। সব বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয় ক্লাস চালু না করে কেবল কালক্ষেপণ করে যাচ্ছে। আমরা এখনও আশায় বুক বেঁধে আছি হয়তো দ্রুত প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত আসবে।

বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেখানে মিটিংয়ের মিথ্যা আশ্বাসে আটকে রাখা হয়েছে আমাদের। ৪০ দিনের রিপিট পরীক্ষাগুলোরও কোনো সুরাহা হচ্ছে না। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও মিলছে না কোনো সদুত্তর।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, অনলাইন ক্লাস চালুর বিষয়ে ডিন কাউন্সিল থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আশা করি শিগগিরই অনলাইন ক্লাস চালু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31