IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিয়ানমারে গহীন জঙ্গলে পাওয়া গেল ৪০ মরদেহ

মিয়ানমারে গহীন জঙ্গলে পাওয়া গেল ৪০ মরদেহ

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারে গহীন জঙ্গল এলাকা থেকে ৪০টি মরদেহ খুঁজে পেয়েছে সেনা সরকারের বিরুদ্ধে লড়ে যাওয়া একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয়রা।

গত কয়েক সপ্তাহে দেশটির সাগাইং অঞ্চলে কানি শহরের আশপাশে জঙ্গলের বিভিন্ন স্থানে লাশগুলো পাওয়া গেছে।

এই অঞ্চলে সামরিক শাসনের বিরোধীদের গড়ে তোলা মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে।

কিছু মরদেহে নির্যাতনের চিহ্নও রয়েছে বলে জানিয়েছেন মিলিশিয়া বাহিনীর এক সদস্য। জঙ্গল থেকে এতগুলো লাশ উদ্ধার মিয়ানমার সেনা সরকারের চলমান নৃশংসতার সাক্ষী হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

কানি মিলিশিয়া বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, মিয়ানমারের সেনাবাহিনী এবং জান্তাপন্থী একটি মিলিশিয়া বাহিনী এলাকাটিতে প্রতিশোধমূলক হত্যাযজ্ঞ এবং লুটপাট চালাচ্ছে।

মিয়ানমারের ইরাবতী পত্রিকা স্থানীয়দের বরাত দিয়ে বলেছে, ৩০ জুলাইয়ে সাগেইং অঞ্চলের জঙ্গল এলাকায় ১২টি মরদেহ পাওয়া যায় যাদের একজনের বয়স ১৪ বছর। সবগুলো মরদেহেই ছিল নির্যাতনের চিহ্ন।

এর আগে জুলাইরে শুরুর দিকে ওই এলাকারই আরেকটি গ্রামে পাওয়া গিয়েছিল ১৬টি মরদেহ। অন্যান্য এলাকায় মিলেছিল আরও ১২টি মরদেহ। বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ৪০টিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ওই মিলিশিয়া সদস্য।

গত ১ ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করার পর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর দমন-পীড়নে দেশটিতে কয়েকশ’ মানুষের মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31