IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘বিদেশি সেনাদের এ অঞ্চলে কোনো ঠাই নেই’

‘বিদেশি সেনাদের এ অঞ্চলে কোনো ঠাই নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে এবং কৌশলগত এই অঞ্চলে বিদেশি বাহিনীকে কোনভাবেই স্বাগত জানানো হবে না।

তিনি বলেন, “পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর সমস্ত পানিসীমা একদম নিরাপদ এবং এই নিরাপত্তা ও ইরানের স্বার্থ ধরে রাখার জন্য আমরা সবসময় প্রস্তুত।”

তিনি জানান, কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে প্রতিটি জাহাজের প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার বিষয়টি ইরান সবসময় পর্যবেক্ষণে রেখেছে। শত্রুরাও জানে তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইরানের পানিসীমার সামান্যতম লংঘন ঘটলে তারা কঠোর জবাব পাবে।
কমান্ডার আলী রেজা তাংসিরি

কমান্ডার আলী রেজা আরো বলেন, “পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলো এ অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত এবং এই নিরাপত্তা রক্ষার জন্য বিদেশী কোনো সামরিক বাহিনীর প্রয়োজন নেই। পারস্য উপসাগর হচ্ছে আমাদের মাতৃভূমি, বাইরের শক্তির জায়গা নয়।”

তিনি জোর দিয়ে বলেন, “পারস্য উপসাগরে ইরানের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আমরা শক্তভাবে দাঁড়িয়েছি এবং শেষ নিশ্বাস পর্যন্ত আমরা সেভাবেই থাকবো।”

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের একটি তেল ট্যাংকারে হামলার ঘটনায় যখন ওমান সাগর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন আইআরজিসি’র এ কমান্ডার এসব কথা বললেন। জাহাজে হামলার ঘটনায় ইসরাইল, ব্রিটেনের এবং আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দায়ী করছে। ইরানের ওপর হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে পাশ্চাত্যের ওই দুই দেশ সবুজ সঙ্কেত দিয়েছে বলেও খবর বেরিয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31