ধূমকেতু নিউজ ডেস্ক : শুক্রবার (অগাস্ট ৭) সন্ধ্যায় চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অনলাইনে ২৮তম আসিয়ানের আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নিয়েছেন।
সম্মেলনে ওয়াং ই বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সত্যিকার অর্থেই বহুপক্ষবাদ বজায় রাখতে হবে এবং ঐক্য ও সহযোগিতা জোরদার করে যৌথভাবে পাঁচটি নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
প্রথমত, মহামারি প্রতিরোধ জোরদার করতে হবে; যৌথভাবে কোভিড-১৯ মহামারির মোকাবিলা করতে হবে। ভাইরাসের উত্স অনুসন্ধান নিয়ে রাজনীতি করা ঠিক না।
দ্বিতীয়ত, বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে হবে। যৌথভাবে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। যৌথভাবে আঞ্চলিক চরম আবহাওয়া, সন্ত্রাসবাদ, আন্তঃদেশীয় অপরাধ ও সাইবার নিরাপত্তা সমস্যা মোকাবিলা করা উচিত।
তৃতীয়ত, আসিয়ান-কেন্দ্রিক অবস্থান রক্ষা করতে হবে। আঞ্চলিক সহযোগিতা সুষ্ঠু দিকে এগিয়ে নিতে হবে এবং যৌথভাবে নিরাপত্তা রক্ষা করতে হবে।
চতুর্থত, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি রক্ষা করতে হবে। যা জাতিসংঘ সনদের গুরুত্বপূর্ণ নীতি ও আঞ্চলিক সম্পর্কের মৌলিক নিয়ম। বিভিন্ন দেশকে নিজের হাতে ভবিষ্যত গঠন করতে হবে, যা আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করবে।
পঞ্চমত, শান্তিপূর্ণ সংলাপের ক্ষেত্রে অবিচল থাকতে হবে এবং যৌথভাবে আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
আসিয়ান দেশগুলো মনে করে, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার নীতিতে অবিচল থাকা উচিত। বিশেষ করে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ভাইরাসের উত্স অনুসন্ধান করা উচিত।


