IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘আফগানে শান্তি প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টায় সহযোগিতা করবে ইরান’

‘আফগানে শান্তি প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টায় সহযোগিতা করবে ইরান’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময়ই এ অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ কারণে দেশটি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আফগানিস্তানে সকল দল, মত ও পক্ষের অংশগ্রহণে ওই দেশটির বিরাজমান সমস্যা সমাধান করা যায় এবং দেশটিতে শান্তি ফিরে আসে। তাদেরকে এমন অবস্থায় পৌছতে হবে যাতে প্রতিবেশী কোনো দেশ ক্ষতিগ্রস্ত না হয়।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহীম রাইসি অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সঙ্গে টেলিফোনালাপে বলেছেন, ‘ইরান নিরলসভাবে ওই দেশটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে এবং যে দেশই আফগানিস্তানে শান্তির জন্য উদ্যোগ নেবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে তেহরান’।

পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তান বিষয়ে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যকে দুদিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, ইরান ও আফগানিস্তান প্রতিবেশী দুই দেশ এবং এ কারণে আফগানিস্তানে ইতিবাচক বা নেতিবাচক ঘা কিছুই ঘটুক না কেন ইরানের ওপরও তার প্রভাব পড়ে। দ্বিতীয়ত, ইরান গত চার দশক ধরে আফগান জনগণের দুঃখদুর্দশা লাঘবের জন্য নিরলসভাবে চেষ্টা চালাচ্ছে এবং বহু ক্ষেত্রে দেশটির পুনর্গঠনে তেহরান অবদান রেখেছে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব যাদেহ সাংবাদিকদের বলেছেন, ‘আফগানিস্তানের ঘটনায় প্রমাণিত হয়েছে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। তারা যেখানে যায় সেখানেই কেবল নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করে। আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে ঐসব লোকের জন্য বড় শিক্ষা রয়েছে যারা মনে করে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে’। তিনি বলেন, ‘আমেরিকা প্রমাণ করেছে নিজ স্বার্থ ছাড়া আর কিছুই তারা বোঝে না এবং মিত্রদের স্বার্থ ও নিরাপত্তাও তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তানকে ক্ষয়ক্ষতি ও দারিদ্র ছাড়া আর কিছুই আমেরিকা দিতে পারেনি বলে তিনি মন্তব্য করেন’।

যুক্তরাষ্ট্র ইরাকের মতো আফগানিস্তানেও বহু বছর ধরে যুদ্ধাপরাধে লিপ্ত ছিল এবং বর্তমানে তারা সেনা প্রত্যাহার করলেও তাদেরকে অবশ্যই ওই অন্যায় কর্মকাণ্ডের জবাবদিহিতা করতে হবে। এ ব্যাপারে ইরানের বিচার বিভাগের মানবাধিকার দফতর আজ সোমবার এক টুইটবার্তায় আফগানিস্তানে মার্কিনীদের অপরাধযজ্ঞের বিষয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিসংখ্যান তুলে ধরে বলেছে, ‘শুধুমাত্র গত তিন বছরে মার্কিন সেনা নিয়ন্ত্রিত এলাকায় ছয় হাজার ব্যক্তি এবং ৩২০টি শিশু হতাহত হয়েছে,। বার্তায় আরো বলা হয়েছে, পাশ্চাত্যের গণমাধ্যমগুলো মার্কিন সেনাদের কোলে বসে থাকা একটি শিশুর ছবি প্রকাশ করে মার্কিন সেনাদের নানা অপরাধযজ্ঞ বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করার চেষ্টা করেছে। অথচ কিছুদিন আগে এক মার্কিন সেনা এ কথা ফাঁস করে দিয়েছে যে, মার্কিন সেনারা মাইন পরিষ্কার করার কাজে আফগান অবুঝ শিশুদেরকে ব্যবহার করেছে।

গত ২০ বছর ধরে মার্কিন সেনারা আফগানিস্তানে যুদ্ধাপরাধ করার পর শেষ পর্যন্ত অত্যন্ত অপমানজনকভাবে ওই দেশ থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। এমন সময় তারা এতোবড় অপমানের স্বীকার হলো যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আফগান যুদ্ধে তাদের ২৪০০ সেনা নিহত এবং প্রায় ২১ হাজার সেনা আহত হয়েছে। তাই সমস্ত সেনা প্রত্যাহারের পর ভিয়েতনাম যুদ্ধে পরাজয়ের মতো বর্তমান যুগেও আমেরিকার আরেকটি পরাজয় বিশ্ববাসী প্রত্যক্ষ করল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি পবিত্র হজ উপলক্ষে দেয়া বাণীতে ভুল হিসাব নিকাশ করে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের কথা উল্লেখ করে বলেছেন, ‘আফগান জনগণের ওপর জুলুম নির্যাতন করে এখন তারা বুঝতে পারছে চোরাবালিতে আটকা পড়েছে এবং শেষ পর্যন্ত তারা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31