IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘কোনো বিমান ছিনতাই হয়নি, সব ফিরে এসেছে’

‘কোনো বিমান ছিনতাই হয়নি, সব ফিরে এসেছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে বিমান ছিনতাই হওয়ার খবর অস্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো আজ (মঙ্গলবার) বলেছেন, ‘আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাইয়ের পর তা ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। কারণ আফগানিস্তান থেকে ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে যেসব বিমান কাবুলে পাঠানো হয়েছিল সেগুলো কিয়েভে ফিরে এসেছে। একটি বিমানও ক্ষতির শিকার হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন,ইউক্রেনের কোনো বিমান কাবুল বা অন্য কোথাও ছিনতাই হয়নি। গণমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রচার হচ্ছে তা ভিত্তিহীন।

এর আগে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন দাবি করেছিলেন, একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই করে ইরানে নিয়ে গেছে।

এই খবর প্রকাশিত হওয়ার পর ইরান বিমান ছিনতাই হওয়ার দাবি নাকচ করে জানায়, ইউক্রেনের একটি বিমান গতকাল কাবুল থেকে মাশহাদে অবতরণ করেছিল। মাশহাদ থেকে জ্বালানি নিয়ে বিমানটি কিয়েভে চলে গেছে।

রাত ৯টা ৫০ মিনিটে ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে বিমানটি অবতরণ করার প্রমাণও ইরানের কাছে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31