IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> তিউনিশিয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় সংসদ

তিউনিশিয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় সংসদ

ধূমকেতু নিউজ ডেস্ক : তিউনিশিয়ায় প্রচণ্ড রাজনৈতিক ডামাডোলের মধ্যে প্রেসিডেন্ট কায়েস সাঈদ জাতীয় সংসদের অধিবেশনের ওপর স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন। তিউনিশিয়ার প্রধানমন্ত্রীকে অপমানজনকভাবে বরখাস্ত করার এক মাসেরও বেশি সময় পর যখন দেশটি কার্যত সরকারবিহীন অবস্থায় রয়েছে তখন প্রেসিডেন্ট সাঈদ এই পদক্ষেপ নিলেন।

গত মাসে তিনি অপ্রত্যাশিতভাবে তিউনিশিয়ার নির্বাহী ক্ষমতা নিজের হাতে নেন। এতে বিরোধীরা তীব্র ক্ষুব্ধ হয়েছেন, প্রেসিডেন্ট সাঈদের এই পদক্ষেপকে তারা ক্যু’ বলে মন্তব্য করেছেন। এ অবস্থার মধ্যে গতকাল (সোমবার) প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি আদেশ জারি করা হয় যাতে বলা হয়েছে, জাতীয় সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে এবং পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সংসদ সদস্যদের ওপর থেকে দায়মুক্তির ধারা প্রত্যাহার করা হলো।

প্রেসিডেন্টের দপ্তর থেকে জারি করা ডিগ্রিতে আরো বলা হয়েছে যে, আগামী কয়েকদিনের মধ্যে কায়েস সাঈদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে তার ভাষণে তিনি জনগণকে নতুন কোনো পদক্ষেপ নেয়ার কথা জানাবেন যা তাদের উদ্বেগ কমানোর ব্যাপারে ভূমিকা রাখতে পারে।

প্রেসিডেন্ট সাঈদ ক্ষমতা কুক্ষিগত করার পর দেশের জনগণ এবং আন্তর্জাতিক সমাজে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন ২০১১ সালে আরব বসন্তের মাধ্যমে তিউনিশিয়ায় স্বৈরতন্ত্রের পতন হলেও নতুন করে আবার কর্তৃত্ববাদী সরকারের আবির্ভাব হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31