IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> তালেবান নতুন সরকার ঘোষণা করতে পারে আজ

তালেবান নতুন সরকার ঘোষণা করতে পারে আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার প্রায় দুই সপ্তাহ পর আজ শনিবার, নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছে তালেবান। আর কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা হতে পারে বলে জানিয়েছে তালেবানের একটি সূত্র। এরইমধ্যে রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে চলছে অনুষ্ঠানের প্রস্তুতি।

অপরদিকে পাঞ্জশিরি সংঘর্ষের মধ্যদিয়ে দেশের বিশৃঙ্খলা আরও গভীর হয়ে পড়েছে। একইসাথে দেশের অর্থনৈতিক পতনের বিষয়েও তালেবানকে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। যেকারণে দ্রুতই সরকার ঘোষণা করতে চায় তালেবান।

এরআগে শুক্রবার জুম্মার নামাজের পর সরকার গঠনের কথা থাকলেও তা পিছিয়ে যায়।

বেসরকারি সংবাদ সংস্থা টলোকে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আন্দোলনের সর্বোচ্চ নেতা হাইবুতুল্লাহ আখুনজাদা নতুন মন্ত্রী পরিষদের প্রধান পদ পবেন এবং তার নিচে একজন সভাপতি থাকবেন।

এদিকে গেলো ক’দিন ধরেই আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় তালেবান বাহিনীর সাথে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে, ক্ষমতাচ্যুত সরকারের ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালেহ সমর্থিত বাহিনীর।

শুক্রবারের সংঘর্ষের পর তালেবান বাহিনীর একটি সূত্র পাঞ্জশির দখলের খবর জানায় সংবাদ সংস্থা রয়টার্সকে। তবে তালেবানের এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছেন তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের অন্যতম যোদ্ধা এবং ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালেহ। একইসাথে তার পালিয়ে যাওয়ার যে খবর বেরিয়েছিলো তা মিথ্যা বলেও দাবি করেন তিনি।

এদিকে গেলো কয়েকদিনের এই সংঘর্ষে শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসিকে পাঠানো একটি ভিডিও বার্তায় সালেহ বলেন, দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। এতে কোনো সন্দেহ নেই যে তালেবান নিয়ন্ত্রণ বাহিনী একটি কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে।

বিবিসির তথ্যমতে ধারণা করা হচ্ছে, রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত পাঞ্জশির উপত্যকা এখনো তালেবানের পুরোপুরি দখলে আসেনি। আর সেখানেই পাহাড়ের পেছনে প্রায় দুই লক্ষ মানুষের মাঝে লুকিয়ে আছে তালেবান বিরোধী দলটির সদস্যরা। তবে পরিস্থিতি যাই হোক না কেনো, আত্মসমর্পণ করবেন না বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31