IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> মাসুদ-আমরুল্লাহ পালাননি, আফগানিস্তানেই আছেন

মাসুদ-আমরুল্লাহ পালাননি, আফগানিস্তানেই আছেন

ধূমকেতু নিউজ ডেস্ক : পাঞ্জশিরের তালেবানবিরোধী বিদ্রোহী নেতা আহমদ মাসুদ এবং আমরুল্লাহ সালেহ আফগানিস্তান ছেড়ে পালাননি। তারা দেশেই আছেন।

তাজিকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের রাষ্ট্রদূত জহির আগবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন। তিনি বলেন, মাসুদ ও সালেহ আফগানিস্তানেই আছেন। তারা দেশ ছেড়ে পালাননি।

রোববার রাতে তালেবান যোদ্ধারা পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নেয়। এরপর আন্তর্জাতিক মিডিয়ায় প্রথমে খবর প্রকাশ হয় মাসুদ তাজিকিস্তানেন পালিয়ে গেছেন। পরবর্তীতে আরেকটি খবরে বলা হয়, মাসুদ সুইজারল্যান্ডে আছেন।

তাজিকিস্তানে ক্ষমতাচ্যুত আফগান রাষ্ট্রদূত জহির আগবর সংবাদ সম্মেলনে বলেন, সালেহর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। নিরাপত্তার কারণে সালেহসহ তালেবানবিরোধী যোদ্ধারা স্বাভাবিক যোগাযোগের বাইরে আছেন। আহমদ মাসুদ পাঞ্জশির ছেড়ে চলে গেছেন বলে যে খবর বেরিয়েছে, তা সত্য নয়। তিনি আফগানিস্তানের ভেতরে আছেন।

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও পাঞ্জশিরে আছেন দাবি করে জহির আগবর বলেন, সালেহ ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকার পরিচালনা করছেন। জহিরের দাবি, পাঞ্জশিরের প্রতিরোধ বাহিনী এখনো তালেবানের বিরুদ্ধে লড়ে যাচ্ছে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর পাঞ্জশির প্রদেশে আহমদ মাসুদ বিদ্রোহ ঘোষণা করেন। তার সঙ্গে যুক্ত হন আফগান সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী। তালেবান সরকারে তাদের জায়গা না হলে তারা কঠোর প্রতিরোধের ঘোষণা দিয়েছিলেন।

তিন সপ্তাহ যুদ্ধের পর রোববার রাতে তালেবান যোদ্ধারা পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নেয়। সোমবার সকালে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাঞ্জশির বিজয়ের ঘোষণা দেন। তবে গতকাল মঙ্গলবার অজ্ঞাত জায়গা থেকে একটি বিবৃতি পাঠান আহমদ মাসুদ। এই বিবৃতিতে তিনি তালেবান সরকারকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানান।

এএফপির এক খবরে বলা হয়েছে, আহমদ মাসুদ বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। সেখান থেকে তিনি বলেছেন, তাদের হাজার হাজার যোদ্ধা প্রস্তুত আছে। যেকোনো সময় তারা পাঞ্জশিরে ফিরে আসবে।

পাঞ্জশিরে তালেবানের এক কমান্ডার তুরস্কের আনাদোলু এজেন্সির সঙ্গে এক সাক্ষাৎকারে বিদ্রোহীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা তাদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। আমাদের নেতারা তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কিন্তু আত্মসমর্পণ না করলে তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31