IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> নারীরা মন্ত্রিত্ব সামলাতে পারবে না, বললেন তালেবান মুখপাত্র

নারীরা মন্ত্রিত্ব সামলাতে পারবে না, বললেন তালেবান মুখপাত্র

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে সম্প্রতি নতুন সরকার ঘোষণা করেছে তালেবান। কিন্তু এতে ঠাঁই হয়নি কোনো নারীর। এ নিয়ে রাজধানী কাবুলে বেশ কয়েকবার বিক্ষোভ করেছেন নারী অধিকারকর্মীরা। মন্ত্রিসভায় নারীর অংশগ্রহণ নিয়ে ঠিক কী ভাবছে তালেবান, তারা কেন নারীদের মন্ত্রী করতে চায় না- এ নিয়ে প্রায় সারা বিশ্বেই চলছে আলোচনা-সমালোচনা। অবশেষে বিষয়টি কিছুটা ব্যাখ্যা করলেন সশস্ত্র গোষ্ঠীটির এক মুখপাত্র। তার মতে, মন্ত্রী হওয়া নারীর কাজ নয়, তারা এই দায়িত্ব সামলাতে অক্ষম।

সম্প্রতি আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের এক অনুষ্ঠানে তালেবান মুখপাত্র সৈয়দ জেকরুল্লাহ হাশিমির ওই মন্তব্য ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাশিমি টোলো নিউউজের অনুষ্ঠান সঞ্চালককে বলছেন, মন্ত্রিসভায় নারীদের থাকাটা জরুরি নয়। তখন সঞ্চালক প্রশ্ন করেন, কেন জরুরি নয়? জবাবে হাশিমি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, কেন জরুরি, বলুন আমাকে?

সঞ্চালক বলেন, নারীরা কি সমাজের অর্ধেক নয়? জবাবে তালেবান মুখপাত্র বলেন, আমরা তাদের (সমাজের) অর্ধেক মনে করি না। কী ধরনের অর্ধেক? অর্ধেক শব্দটাই এখানে ভুলভাবে সংজ্ঞায়িত হয়েছে। এখানে অর্ধেক মানে তাদের (নারীদের) আপনি মন্ত্রিসভায় রাখলেন এবং আর কিছুই করলেন না। আপনি তাদের অধিকার লঙ্ঘন করলেও সেটি কোনো ইস্যু না।

উদাহরণ হিসেবে হাশিমি বলেন, ২০ বছর ধরে এই মিডিয়া, যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানে তাদের পুতুল সরকার যা বলেছে, তা কি অফিসে পতিতাবৃত্তি ছাড়া আর কিছু ছিল? এসময় অনুষ্ঠানের সঞ্চালক তাকে আটকে দিয়ে বলেন, আপনি সব নারীর বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ তুলতে পারেন না।

তখন তালেবান মুখপাত্র বলেন, আমি বলিনি সব আফগান নারী। রাস্তায় যে চার নারী বিক্ষোভ করছেন, তারা আফগানিস্তানের সব নারীর প্রতিনিধিত্ব করেন না। আফগান নারী তারাই, যারা আফগানিস্তানের মানুষদের জন্ম দিয়েছেন, তাদের শিক্ষা দিয়েছেন, ইসলামী নৈতিকতা শিখিয়েছেন।

এসময় সঞ্চালক আবারও তাকে প্রশ্ন করেন, নারীরা মন্ত্রী হওয়ায় খারাপ কী? জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে হাশিমি বলেন, এটি হতে হবে কেন? সঞ্চালক বলেন, হবে না কেন?

জবাবে তালেবান মুখপাত্র বলেন, আমি বলছি কেন হবে না। একজন নারী মন্ত্রণালয়ের কাজ করতে পারবেন না। আপনি তার ঘাড়ে এমন কিছু তুলে দিচ্ছেন, যা তিনি বহন করতে পারবেন না।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31