IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগান নারীদের সন্তান প্রসবে আতঙ্ক

আফগান নারীদের সন্তান প্রসবে আতঙ্ক


ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান নিয়ন্ত্রণ শুরু হওয়ার মাত্র এক মাসের মধ্যেই ভেঙে পড়েছে আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা। আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সন্তান জন্ম দেয়া মা এবং নবজাতকের চিকিৎসা খাতে।

আাফগানিস্তানের পূর্বাঞ্চলের নানহারগার প্রদেশের একটি ছোট্ট হাসপাতাল, যেখানে বাচ্চা প্রসব করার কাজ করেন ধাত্রী আবিদা। গতকাল রোববার রাবিয়া নামের একজনের সন্তান প্রসব করেছেন তিনি, যার ভয়াবহ বর্ননা দেন বিবিসির এক সাক্ষাৎকারে।

তিনি বলেন, প্রসবের পুরো প্রক্রিয়া চলার সময় রাবিয়াকে ব্যাথানাশক ওষুধ, কিংবা খাবারসহ প্রয়োজনীয় কোনো সেবাই দিতে পারেনি হাসপাতালটির জন্মদানকারী ইউনিট।

শুধু তাই নয়, বিদ্যুৎ ছিল না সেসময়। জেনারেটরও চলেনি তেলের অভাবে। যেকারণে প্রচণ্ড গরমে ঘেমে-নেয়ে, মোবাইলের আলোয় বাচ্চা প্রসব করান তিনি। তার ভাষ্য, সেসময় প্রসব ইউনিটের তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

এই পরিস্থিতে যে রাবিয়া ও তার নবজাতক বেঁচে ফিরেছেন এটাই সৌভাগ্য। নবজাতককে কোলে জড়িয়ে রাবিয়া বলেন, ‘এটি আমার তৃতীয় সন্তান, কিন্তু সন্তান জন্ম দেয়ার এই অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং ভয়াবহ।’

ধাত্রী আবিদাও বলেন, চাকরী জীবনে এটাই তার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। কিন্তু দু:খের বিষয় হচ্ছে, তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বেশিরভাগ হাসপাতালেই এখন এই চিত্র নিত্যদিনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বে সবচেয়ে বেশি মাতৃ ও শিশু মৃত্যুর হার আফগানিস্তানে। যেখানে প্রতি দশ হাজার জীবিত নবজাতক জন্ম দিতে গিয়ে মারা যান ৩৮ জন নারী। যদিও ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ শুরু হলে তা কিছুটা কমেছিল।

আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে বিভিন্ন দাতা সংস্থা থেকে আর্থিক বরাদ্দের সরবরাহ। এতেই সংকটে পড়েছে দেশটির স্বাস্থ্যখাত।

এই পরিস্থিতি হতাশার বলে মনে করছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিল ‘ইউএনএফপিএ’র নির্বাহী পরিচালক নাটালিয়া কানেম। তার মতে দ্রুত এর সমাধান প্রয়োজন।

তা না হলে, ২০২৫ সালের মধ্যে আফগানিস্তানে অতিরিক্ত আরও ৫১ হাজার নারীর মৃত্যু হতে পারে বলেও জানান কানেম। এছাড়া ৪৮ লাখ নারী অনিচ্ছাকৃতভাবে গর্ভধারণ করতে পারেন। এখন যতজন নারী পরিবার পরিকল্পনার আওতায় আছেন, ২০২৫ সালের মধ্যে তা নেমে যাবে অর্ধেকে।

দেশটির এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দিন রাত কাজ করে যাচ্ছে ইউএনএফপিএ। তবে এখন এজন্য তহবিল দরকার বলে জানান কানেম।

এদিকে দিন যতই যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে, বলছেন আফগানিস্তানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31