IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে চীনের সামরিক মহড়া

তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে চীনের সামরিক মহড়া

ধূমকেতু নিউজ ডেস্ক : তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে গত শুক্রবার সামরিক মহড়া চালিয়েছে চীন। গত শনিবার এমন দাবি করেছে অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণলায়। মন্ত্রণালয়ের দাবি, এই মহড়া চালাতে গিয়ে চীন তাদের সার্বভৌমত্বে আঘাত হেনেছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

তবে মহড়ার নেতৃত্ব দেওয়া চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ডের দাবি, গত শনিবার অঞ্চলটির দক্ষিণ-পশ্চিম উপকূলে তারা সামরিক মহড়া চালালেও তাতে আকাশ বা নৌ সীমা লঙ্ঘন করা হয়নি। উল্লেখ্য, মার্কিন যুদ্ধজাহাজ আরলেঘ বার্কের তাইওয়ানে ট্রানজিট নেওয়া এবং তাইওয়ান তার বার্ষিক হান কুয়াং সামরিক মহড়া সমাপ্তের পরপরই এমন সামরিক মহড়া চালালো বেইজিং।

তাইওয়ান দাবি করেছে চীনা সামরিক বিমানের একটি বড় বহর তাদের আকাশ প্রতিরক্ষা সীমানায় প্রবেশ করেছে। আর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমান এবং পরমাণু বোমা বহনে সক্ষমসহ মোট ১৯টি চীনা বিমান ওই এলাকায় প্রবেশ করে।

প্রসঙ্গত, গত এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ান চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনছে। গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের প্রদেশ বলে বিবেচনা করে চীন। তবে তাইওয়ান নিজেকে সার্বভৌম দেশ বিবেচনা করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীনের মহড়ায় চারটি এইচ-৬ বোম্বার অংশ নেয়। এগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এছাড়া এগুলো সাবমেরিন বিরোধী আকাশযান হিসেবেও ব্যবহৃত হতে পারে।

তাইওয়ান বলেছে, চীনা বিমান হটাতে তারা সাথে সাথে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত করেছিল এবং সেই সাথে পাল্টা যুদ্ধবিমানও পাঠিয়েছিল। তবে চীনের কাছ থেকে এ পাল্টা পদক্ষেপ গ্রহণের বিষয়ে এখনও এ নিয়ে কিছু শোনা যায়নি।

প্রসঙ্গত, অঞ্চলটিতে চীনের নীতি খুব স্পষ্ট যে, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ এবং অঞ্চলটির কোন সরকার যদি কখনও স্বাধীনতা ঘোষণা করে বা চীন যদি সেখানে বিদেশী কোন শক্তির সামরিক উপস্থিতি দেখে, তাহলে তারা সামরিক অভিযান চালাবে। এ নিয়ে চীনে একটি আইন করা হয়েছে। এটি এখন চীনা সংবিধানের অংশ। সূত্র- এএনআই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31