IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে গুলি: নিহত ২

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে গুলি: নিহত ২

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলির ঘট্না ঘটেছে। এসময় হামলাকারী একজনকে গুলি করে হত্যা ও আরও ১২ জনকে আহত করার পর নিজেই আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দেশটির টেনেসি অঙ্গরাজ্যের কলিয়ারভাইলে ক্রোগারের একটি সুপারশপে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের

স্থানীয় পুলিশপ্রধান ডেল লেন জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অস্ত্রোপচার চলছে এবং আরেকজন আইসিইউতে রয়েছেন।

তিনি বলেন, হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমরা মানুষদের ফ্রিজারের ভেতর লুকানো ও অফিসগুলোতে আটকে থাকা অবস্থায় খুঁজে পাই। তারা সেটিই করছিলেন যা তাদের শেখানো হয়েছে- দৌঁড়ান, পালান, লড়ুন।

এদিনের হামলাকে কলিয়ারভাইলের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঘটনা বলে উল্লেখ করেন স্থানীয় পুলিশপ্রধান। তবে হামলাকারীর নাম-পরিচয় বা উদ্দেশ্য জানাননি তিনি।

তবে এ ঘটনায় সন্ত্রাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন এ কর্মকর্তা। এর সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি জনাকীর্ণ জায়গাগুলোতে বন্দুকহামলার ঘটনা বেড়ে গেছে। গত মার্চে কলোরাডোয় ক্রোগারের মালিকানাধীন কিং সুপারস সুপারমার্কেটে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন প্রাণ হারান।

সুপারশপ চেইন ক্রোগারের মুখপাত্র জানিয়েছেন, তাদের কলিয়ারভাইল শাখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31