IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> ইতালি সফরের অনুমতি পাননি মমতা

ইতালি সফরের অনুমতি পাননি মমতা

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতালি সফরের অনুমতি দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। ইতালির একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আগামী ৬-৭ অক্টোবর দেশটিতে সফরের কথা ছিল তার।

শুক্রবার গভীর রাতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক যুগ্মসচিব চিঠি দিয়ে জানিয়েছেন, যে কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রণালয় মনে করে, ‘এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।’

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ইতালির বেসরকারি ওই সংস্থাটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল, পোপ ফ্রান্সিস এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সঙ্গেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করে তার সফরসূচিও চূড়ান্ত করেছিলেন। ঠিক ছিল, ভবানীপুরের উপনির্বাচনের পর তিনি ইতালি সফরে যাবেন। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা। তখনই আকস্মিক এই চিঠি এল।

কেন এই সফরের অনুমতি দিল না কেন্দ্র, তার আনুষ্ঠানিক কারণ যা-ই দেখানো হোক না কেন, তৃণমূলের একটি অংশ মনে করছে, এর পেছনে ‘রাজনৈতিক কারণ’ রয়েছে।

দলের কোনো কোনো নেতা মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের ঠিক পরপরই মমতা ইউরোপ সফরে গেলে তা ‘তাৎপর্যপূর্ণ’ হবে। বিশেষত, যখন সেই কর্মসূচিতে মমতার সঙ্গেই থাকবেন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা। এছাড়া আল আজহারের গ্র্যান্ড ইমামেরও ওই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31