IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> আন্তর্জাতিক ফ্লাইট ‍শুরু করার আহ্বান তালেবানের

আন্তর্জাতিক ফ্লাইট ‍শুরু করার আহ্বান তালেবানের

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করার আহ্বান জানিয়েছে। এয়ার লাইনসগুলোকে তারা সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত বলেও অঙ্গীকার করেছে গোষ্ঠীটি।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন করার পর তালেবান দেশের অর্থনীতিসহ সব কিছু সচল করার উদ্যোগ নিয়েছে। এছাড়া তারা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনেরও চেষ্টা করছে।

রোববার তালেবান সরকারের পররাষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কাবুল বিমানবন্দরের সমস্যা সমাধান করা হয়েছে।

১৫ আগস্ট তালেবান কাবল নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজধানীতে অবস্থিত হামিদ কারজাই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়।

এরপর গত ৩ সেপ্টেম্বর কাতার ও তুরস্কের সহায়তায় আফগানিস্তানে অভ্যন্তরীণ বিমান চলাচলের ঘোষণা দেয় রাষ্ট্রীয় মালিকানাধীন আরিয়ানা আফগান এয়ারলাইনস।

আফগানিস্তানে বর্তমান স্বল্প সংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট যাত্রী ও খাদ্যসহ অন্যান্য সহযোগিতা সামগ্রী বহন করছে। কিন্তু স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইট এখনও শুরু হয়নি।

তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু না থাকার কারণে আফগানিস্তানে বহু নাগরিক বিদেশে আটকা পড়েছে। তাছাড়া মানুষজন পড়ালেখা ও চাকরির জন্যও বিদেশে যেতে পারছে না। তিনি বলেন, কাবুল বিমানবন্দর এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য পূর্ণ প্রস্তুত। সকল এয়ারলাইনসকে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সহায়তা করতে প্রস্তুত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31