IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা

প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা


ধূমকেতু নিউজ ডেস্ক : তিউনিসিয়ায় কয়েক মাস ধরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে প্রেসিডেন্ট কাইস সাইদ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। নাজলা বাউডেন রোমধানে নামের এই নারী তিউনিসিয়া তো বটেই, আরববিশ্বের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। খবর আল জাজিরা ও সিএনএনের।

গত জুলাইয়ে আগের প্রধানমন্ত্রীকে বহিষ্কার ও পার্লামেন্ট স্থগিত করে ক্ষমতার সিংহভাগ নিজের করে নেন প্রেসিডেন্ট সাইদ। এরপর থেকে নতুন সরকার গঠনের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে নানা চাপের অবস্থায় গত সপ্তাহে সংবিধানের বেশিরভাগ অংশ বাতিল করে ডিক্রির মাধ্যমে দেশ শাসনের বন্দোবস্ত করেন সাইদ। সে বিধানমতেই নাজলাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন এ নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিউনিসিয়ান প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সাইদ ও নাজলাকে বৈঠক করতে দেখা যায়। এসময় নাজলাকে শীগ্রই নতুন সরকার গঠনের ভার দেওয়া হয়।

ভিডিওতে প্রেসিডেন্ট সাইদকে বলতে শোনা যায়, তিউনিশিয়ার ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকারের নেতৃত্ব দেবেন। এটি তিউনিসিয়া ও তিউনিসিয়ার নারীদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়।

৬৩ বছর বয়সী নাজলার বিশ্বব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিউনিসিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। ভূতাত্ত্বিক প্রকৌশলে ডক্টরেট ডিগ্রিধারী এ নারী দেশটির ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং স্কুলের একজন প্রভাষক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31