IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘শাহিন’

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘শাহিন’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় উপকূল থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘শাহিন’। যা শনিবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এখনো ভারতীয় উপকূল পার না হলেও মহারাষ্ট্র এবং গুজরাটের সমুদ্র উত্তাল থাকবে বলেই জানিয়েছে দেশটির আবহাওয়া ভবন।

শনিবার সকালে ভারতীয় আবহাওয়া ভবনের বুলেটিনে জানানো হয়েছে, গত ছয় ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ‘শাহিন’। ভোর সাড়ে ৫টায় তা গুজরাটের দেবভূমি থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টায় তা মাকরানা উপকূলের পাশ দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিমে ওমান উপকূলের দিকে অগ্রসর হবে। সেইসময় ক্রমশ গতি হারাতে থাকবে ‘শাহিন’। তারপর তা ঘূর্ণিঝড় হিসেবে সোমবার (৪ সেপ্টেম্বর) ওমান উপকূল পার করতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।

এদিকে, উত্তর আরব সাগরে উঁচু (৬ থেকে ৯ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস, যা ঘণ্টায় ৬২ থেকে ৮৭ কিলোমিটার বেগ) এবং অতি উঁচু (৯ থেকে ১৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস, যা ঘণ্টায় ৭০ থেকে ১১৬ কিলোমিটার বেগ) ঢেউ আছড়ে পড়বে।

ভারতীয় আবহাওয়া ভবনের এক কর্মকর্তা জানিয়েছেন, মাকরান এবং ওমান উপকূলে সমুদ্র অত্যন্ত উত্তাল হবে। মৎস্যজীবীদের ইতোমধ্যেই উত্তর আরব সাগরের দিকে যেতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাবের লেজ ধরে আরব সাগরে উৎপত্তি হয় শাহিনের। তার জেরে ভারতের পশ্চিম উপকূলে চলছে বৃষ্টিপাত। গত ২৬ সেপ্টেম্বর দেশটির উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল গুলাব। সূত্র- হিন্দুস্তান টাইমস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31