IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেক জল্পনা কল্পনা শেষে দীর্ঘ প্রায় ৯ বছর পর বহুল আকাঙ্ক্ষিত ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৪ নভেম্বর বলে ঘোষণা করা হয়েছে। শুক্রবার ৮ অক্টোবর সন্ধ্যায় রোমের ভিত্তোরিও ফুড অব রোমা রেস্টুরেন্টে নির্বাচন প্রস্তুত কমিটি এবং প্রধান নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনে যৌথভাবে এ তারিখ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ইতালি আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া বলেন, সম্মেলনকে সামনে রেখে এর আগে ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়। তাদের মূল্যবান মতামতের ভিত্তিতে আমরা নির্বাচন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশনার একসাথে বসে সম্মেলনের একটা তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৪ নভেম্বর ইতালি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি রোমসহ এর আশপাশের সব নেতাকর্মীদের সম্মেলনে অংশগ্রহণ করার আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাকে মানতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা আমাদের পবিত্র দায়িত্ব। ]

প্রধান নির্বাচন কমিশনার কেএম লোকমান হোসেন বলেন, দীর্ঘদিন ইতালিতে করোনা পরিস্থিতি খারাপ থাকায় সম্মেলন স্থগিত ছিল; এখন পরিস্থিতি উন্নতি হওয়ায় আমরা আমাদের দায়িত্ব অবহেলা না করে সম্মেলন করার জন্য দ্রুত প্রস্তুতি গ্রহণ করেছি।

এ সময় সংবাদ সম্মেলনে ইতালি আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুত কমিটি ও নির্বাচন কমিশন আরও জানায়- দীর্ঘ সময় সম্মেলন না হওয়ার কারণে সংগঠনে এক ধরনের স্থবিরতা চলে এসেছে। নেতাকর্মীদের চাঙ্গা করতে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য সম্মেলনের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহাতাব হোসেন, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, এম এ রব মিন্টু, সরদার লুৎফর রহমান, হান্নান মোল্লাসহ নেকে।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলন প্রস্তুত কমিটি ও নির্বাচন কমিশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন- লিটন মোল্লা, জসিম উদ্দিন, আফতাব বেপারী, মজিবর রহমান সিকদার, লিটন হাজারী, শাহ আলম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31