IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> কাশ্মিরে গোলাগুলিতে ভারতীয় সেনাসহ নিহত ৫

কাশ্মিরে গোলাগুলিতে ভারতীয় সেনাসহ নিহত ৫

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতশাসিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।

সোমবার এ ঘটনায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতীয় এক সেনা-কর্মকর্তা ও আরও চার সেনা সদস্য নিহত হয়েছেন। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

সূত্র জানিয়েছে, জম্মু-কাশ্মিরের সুরানকোট এলাকায় লড়াই অব্যহত আছে। ওই এলাকায় চার-পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর পাওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে ভারতীয় বাহিনী। এতে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায়।

গোয়েন্দা সূত্রের ভিত্তিতে সোমবার সকালের দিকে এ অভিযান শুরু করেন ভারতীয় বাহিনীর সদস্যরা। তারা দেরা কি গলির পাশের একটি গ্রামে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা ভারতীয় সেনা সদস্যদের উপর গুলি ছুড়ে। এতে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। গুলিতে আহত হন ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং আরও চার সেনা সদস্য। পরে তাদের মৃত্যু হয়।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জানান, অভিযান অব্যহত আছে। কর্মকর্তারা বলছেন, তাদের কাছে তথ্য আছে যে, জম্মু-কাশ্মিরের চামরের বনে ভারি অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি গ্রুপ অবস্থান করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31