IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> ধর্ম >> গভীর রাতে ঘুম ভাঙলে যে দোয়া ও আমল করবেন

গভীর রাতে ঘুম ভাঙলে যে দোয়া ও আমল করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : মাঝ রাতে ঘুম ভেঙে গেলে যদি কেউ তার বিছানা থেকে ওঠে যায় তবে করণীয় কী? আবার পুনরায় ঘুমাতে গেলেই বা তার জন্য করণীয় কি? এ সম্পর্কে কী দোয়া ও আমল করতে বলেছেন বিশ্বনবি? গভীর রাতে ঘুম ভাঙলে একটি আমল, দুইটি দোয়া ও কিছু তাসবিহ পড়ে বিশেষ আবেদন-নিবেদন করার তথা বলেছেন স্বয়ং বিশ্বনবি। হাদিসের বর্ণনায় তা সুস্পষ্ট ও প্রমাণিত। তাহলো-

১. আমল ও দোয়া

মাঝ রাতে ঘুম থেকে ওঠে গেলে পুনরায় ঘুমাতে যাওয়ার আগে বিছানা ৩ বার ঝেড়ে নেওয়া। তারপর শোয়ার সময় দোয়া পড়া। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ তার বিছানা (ঘুম) থেকে উঠার পর আবার বিছানায় (ঘুমানোর জন্য) ফিরে আসলে, সে যেন তার লুঙ্গীর নিম্নাংশ দিয়ে বিছানাটি তিনবার পরিষ্কার করে নেয়। কারণ সে জানে না, তার অনুপস্থিতিতে তাতে (ময়লা বা ক্ষতিকর কিছু) কি পতিত হয়েছে ।

আর যখন সে শুয়ে পড়ে সে সময় যেন বলে-

بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

উচ্চারণ : ‌বিসমিকা রাব্বি ওয়াদাতু ঝাম্বি ওয়াবিকা আরফাউহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজ বিহি ইবাদাকাস সালিহিনা।’

অর্থ : ‘হে আমার প্রতিপালক! তোমার নামে বিছানায় শয়ন করলাম এবং আবার তোমার নামেই জেগে ওঠবো। যদি তুমি আমার জান (জীবন) রেখে দাও তবে তার প্রতি দয়া কর, আর যদি তাকে ছেড়ে দাও (মৃত্যু দান কর) তবে তা সেভাবে প্রতিরক্ষা কর যেভাবে তুমি তোমার নেক বান্দাদের প্রতিরক্ষা কর।’

অন্য বর্ণনায় এসেছে, (নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) ‘তোমাদের কেউ যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন সে যেন বলে-

الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي وَرَدَّ عَلَىَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ ‏

উচ্চারণ : ‌আলহামদুলিল্লাহিল্লাজি আফানি ফি ঝাসাদি ওয়া রাদ্দা আলাইয়্যা রুহি ওয়া আজিনা লি বিজিকরিহি।’

অর্থ : ‘সব প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমার দেহকে প্রশান্তি দিয়েছেন এবং আমার (দেহে) জান আবার আমাকে ফেরত দিয়েছেন এবং তাকে স্মরণ করারও অনুমতি (তাওফিক) দান করেছেন।’ (তিরমিজি)

গভীর রাতে দোয়া কবুলে দোয়া ও তাসবিহ

গভীর রাতে দোয়া কবুলে তাসবিহ পড়ার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবি। হাদিসে এসেছে-

হজরত উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রাতে জেগে ওঠে এ দোয়া পড়ে-

لآ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ : ‘এক আল্লাহ ব্যতিত প্রকৃত কোনো ইলাহ নেই। তিনি এক তাঁর কোনো শরিক নেই। রাজ্য তাঁরই। যাবতীয় প্রশংসা তাঁরই। তিনিই সব কিছুর উপর সর্ব শক্তিমান।’

(এরপর এ তাসবিহগুলো পড়া)-

الْحَمْدُ لِلَّهِ : আল হামদুলিল্লাহ : ‘সব প্রশংসা আল্লাহর জন্য।’

وَسُبْحَانَ اللهِ : ওয়া সুবহানাল্লাহি : ‘আল্লাহ তাআলা পবিত্র।’

وَلآ إِلَهَ إِلاَّ اللهُ : ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু : ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।’

وَاللهُ أَكْبَرُ : ওয়াল্লাহু আকবার : ‘আল্লাহ মহান।’

وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ : ওয়া লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ : ‘আল্লাহ ছাড়া গুনাহ হতে বাঁচার এবং নেক কাজ করার কোনো অবস্থা ও কোনো শক্তি নেই।’

এরপর বলে-

اللَّهُمَّ اغْفِرْ لِي : আল্লাহুম্মাগফিরলি : হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন। অথবা অন্য কোনো দোয়া করে তবে তার দোয়া কবুল করা হয়।’ এরপর অজু করে (নামাজ পড়লে) তার নামাজ কবুল করা হয়।’ (বুখারি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের অনুসরণে গভীর রাতে উল্লেখিত আমল, তাসবিহ ও দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31