IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> বালিতে ভূমিকম্পে নিহত ৩

বালিতে ভূমিকম্পে নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার ভোরের কিছু সময় আগে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় আতঙ্কিত লোকজন ঘর থেকে রাস্তায় নেমে আসে।
মাত্র দু’দিন আগেই পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে বালি দ্বীপ। এর মধ্যেই জনপ্রিয় ওই দ্বীপে ভূমিকম্প আঘাত হানলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার (৩৮.৫ মাইল) উত্তরপূর্বাঞ্চলে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২) মাইল। ভূমিকম্পের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে তা এখনও নিশ্চিত নয়। বালি দ্বীপের তল্লাশি ও উদ্ধার এজেন্সির প্রধান গেড ডারমাডা বলেন, তারা এখনও ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য সংগ্রহের চেষ্টা করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় অনেকের হাড় ভেঙে গেছে, আবার কারও মাথায় আঘাত লেগেছে।

ভূমিকম্পের কারণে একটি পাহাড়ি জেলায় ভূমিধসে দু’জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে তিনটি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে কারাংগাসেমে বেশ কিছু বাড়ি এবং মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে তিন বছর বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে।

কারাংগাসেমের বুঙ্গা গ্রামের প্রধান কেরতাওয়া বলেন, সেখানকার প্রায় ৬০ শতাংশ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বালি দ্বীপে ৪০ লাখের বেশি মানুষের বসবাস।

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দুয়ার খুলে দিয়েছে বালি। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরেই সেখানে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল।

এর আগে গত জানুয়ারিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১০৫ জন নিহত এবং আরও সাড়ে ৬ হাজার মানুষ আহত হয়। পশ্চিম সুলাওয়েশি প্রদেশের মামুজু এবং মাজেনা জেলায় ভূমিকম্প আঘাত হানায় ৯২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31