IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে চমকে দিল চীন

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে চমকে দিল চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে চমকে দিয়েছে চীন। গত আগস্ট মাসে চালানো ওই পরীক্ষার কথা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে এবং এতে তারা বিস্মিত হয়েছে।

পাঁচটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।

শনিবার পত্রিকার খবরে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনী রকেটের মাধ্যমে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যা মহাকাশের নিচু কক্ষপথ দিয়ে উড়ে যায় এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে বিশ্বের চারপাশে ঘুরে আসে।

ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, এই পরীক্ষার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে, হাইপারসনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে চীন বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। মার্কিন কর্মকর্তারা যতটা ভাবছেন, চীনের সামরিক বাহিনী তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে বলেও পত্রিকার খবরে মন্তব্য করা হয়েছে।

ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে চীনা সামরিক বাহিনীর মন্তব্য নেয়ার জন্য রোববার একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে তবে চীনের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো জবাব দেয় নি।

আমেরিকা এবং রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং গত মাসে উত্তর কোরিয়া বলেছে যে, তারা নতুন তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

২০১৯ সালের সামরিক কুচকাওয়াজের সময় চীনা সামরিক বাহিনী তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিল। চীনের সামরিক বাহিনীতে এ ক্ষেপণাস্ত্র ডিএফ-১৭ নামে পরিচিত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ও ঘন্টায় ৬,২০০ কিলোমিটার বেগে উড়তে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31