ধূমকেতু প্রতিবেদক : রোববার (১৪ নভেম্বর) আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে নোয়াখালীর নদনা বাজার ও চট্টগ্রামের কালিপুর-এ গ্লোবাল ইসলামী ব্যাংকের দুইটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপশাখা দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ অতিথিবৃন্দ ও গ্রাহকগণ।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশে ও দেশের বাইরে তাঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা, উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।


