ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলা দলিল লেখক সমিতির কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে টানা তৃতীয় বারের মত ফিরোজ আল হক ভুইয়াকে সভাপতি নির্বাচন করা হয়েছে। এছাড়া সাইফুল ইসলামকে সম্পাদক করে মোট১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) বিকেলে উপজেল দলিল লেখক সমিতির কার্যালয় চত্বরে উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক হাজী আকবর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠত আলোচনা সবা শেষে দলিল লেখক সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে উক্ত ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে হৃদয় ইসলাম হায়দার ও বাকি দের সদস্য নির্বাচন করা হয়।
এছাড়া দলিল লেখক সমিতির উপদেষ্টা মন্ডলির ৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে । হাজী আকবর হোসেন, হাজী ফজলু, আব্দুল ফজল, আকবর আলী, মোজাম্মেল হক প্রমূখ।


