ধূমকেতু প্রতিবেদক, নাচোল : শুক্রবার সকাল ৬টা ২০মিনিটে রহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী “মহানন্দা” ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের নাচোলের নেজামপুর ও আমনুরার মধ্যবর্তি লক্ষিপুরে রেললাইনের উপর দাঁড়ানো একটি ট্রলির সাথে ধাক্কা লাগলে ট্রলিটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়।
এতে কেহ হতাহত হয়নি। তবে রাজশাহীগামী মহানন্দা ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ও ট্রলিটি চুর্ণবিচুর্ণ হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমনুরা রেলওয়ে পুলিশ ও আমনুরা স্টেশন মাষ্টার প্রত্যক্ষ দর্শিদের বরাতে জানিয়েছেন, ছাই-গোবরের সার বোঝাই ট্রলিটি রেল লাইনে আটকে গেলে ট্রলিচালক মাঠে ধান কাটা শ্রমিকদের ডাকতে গিয়েছিল। ওইসময় মহানন্দা ট্রেনটি আমনুরার দিকে যাবার সময় এ দূর্ঘটনা ঘটে।


