IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ভবন ভাঙ্গা ও ফ্লোর দখলের অভিযোগ

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ভবন ভাঙ্গা ও ফ্লোর দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের ২য় তলার ফ্লোর দখল করে পরিবার সহ বসবাস ও আরেকটি ভবনের একাংশ ভেঙ্গে ফেলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল।

অভিযোগ উঠেছে কোন নিলাম ছাড়াই সরকারি বিধি-বিধান/ পরিপত্র অনুসরণ না করে নতুন ভবন নির্মাণের কারণ দেখিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরাতন এ ভবনের একাংশ ভেঙ্গে ফেলেছেন। এছাড়াও অত্র বিদ্যালয়ের অন্য একটি ভবনের ২য় তলা দখল করে পরিবার সহ বসবাস করছেন তিনি।

জানা যায়, তজুমদ্দিন উপজেলা সদরে অবস্থিত ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য নতুন একটি ভবন নির্মাণের বরাদ্দ হয়। ভবনের নির্মাণের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এস এমপি। কিন্তু ভবনের জায়গা নির্ধারণের ঝামেলায় দীর্ঘদিন যাবৎ নির্মাণ কাজ বন্ধ থাকে। পরবর্তীতে বিদ্যালয়ের পাশের খালি জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলে, নতুন ভবনের জন্য আরো জায়গার প্রয়োজনীয়তা দেখিয়ে পুরাতন দ্বিতল ভবনের ছাদ সহ একাংশ ভেঙ্গে ফেলা হয়। সেখানে কর্মরত শ্রমিকরা সাংবাদিকদের জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে তারা ভবন ভাঙ্গার কাজ করছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল জানায়, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরামর্শক্রমে শিক্ষক পরিচালনা কমিটির একটি রেজুলেশনের মাধ্যমে ভবনের একাংশ ভাঙ্গার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সে অনুযায়ী ভবনের একাংশ ভাঙ্গা হয়েছে।

বিদ্যালয়ের আরেকটি ভবনের ২য় তলা দখল করে বসবাস করার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, আমি ২০১৭ সালে মৌখিক ভাবে তৎকালীণ উপজেলা নির্বাহী অফিসার জালাল আহমেদের কাছ থেকে অনুমতি নিয়েছি। বিষয়টি কর্তৃপক্ষ অবগত আছেন।

এ বিষয়ে ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস বলেন, ভবন ভাঙ্গার বিষয়ে আমাকে অবগত করা হয়নি। সরকারি বিধি বিধান পরিপত্র অনুসরন না করে ভবন ভাঙ্গা সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31