ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার জুটপট্রি এলাকায় এফ.এন.এ ফ্যাশান মিনি গার্মেন্টস অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গেল রাতে ৩টার দিকে এই অগ্নিকান্ডে সূত্রপাত হয় বলে জানান, গার্মেন্টস’র মালিক ফয়সাল কবির নানক। কারখানায় থাকা সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে গিয়েছে।
এ ঘটনায় পাবনা ফায়ার সার্ভিস’র সিনিয়র অফিসার জাকির হোসেন জানান, এলাকাবাসী ফায়ার সার্ভিসে ফোন করলে ঘটনা স্থানে একটি ইউনিট পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, প্রাথমিক ধারণা করা যাচ্ছে বৈদুতিক শর্টসাকিট’র কারণে অগ্নিকান্ডে সূত্রপাত ঘটতে পাড়ে। এলাকাবাসী জানায় কারখারায় জুট কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে।


