IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> খালেদা জিয়ার মুক্তির দাবিতে নওগাঁয় গণঅনশন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নওগাঁয় গণঅনশন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : সারা দেশের ঘোষিত এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় নওয়োয়ন মাঠের সামনে নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দেশের বাইরে চিকিৎসার দাবিতে নওগাঁয় গণঅনশনে অংশ নিয়েছেন।

আজ শনিবার ২০ নভেম্বর গণ-অনশন অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপি আহবায়ক মাস্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে, নওগাঁ শহরস্থ মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে, ১০ ঘটিকায় বিএনপির নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল এসে জামায়েত হতে থাকেন। গণ-অনশন চলমান কর্মসূচি জানা যায় বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলবে।

পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও নেতাকর্মীদের কর্মসূচিতে আসতে বাধা দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

গণঅনশনে নেতাকর্মীরা বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া মৃত্যুর সন্ধিক্ষণে, বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে, আমারা সরকারকে বলছি অতিসত্বর বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দিন, নয়তো আমার রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনব। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে নওগাঁ সহ সরাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, অবরোধ দিয়ে দেশ অচল করে দেয়া হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করা হবে। আওয়ামী লীগ সরকার রাতের আঁধারে ভোট করে ক্ষমতায় এসেছে, এ সরকার ভোট চোর সরকার, এ সরকার অবৈধ সরকার। অবৈধ সরকারের পেটুয়া পুলিশ দ্বারা সারাদেশে বিএনপির নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বিএনপি কে দমন করছে, এ সকারের দুর্নীতিবাজ ফ্যাসিস সরকার, এই মুহূর্তে একটাই দাবি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দিন।

এছাড়া কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, অনশন মানববন্ধন দিয়ে কিছুই হবেনা, আমার এমন আন্দোলনের কর্মসূচি চাই যাতে আওয়ামী লীগ সরকারের পতন হয় বলে গণঅনশন সমাপ্ত করা হয়।

গণ-অনশনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সিনিয়ার যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ পৌর মেয়র, নজমুল হক সনি, জেলা যুবদলের সভাপতি বয়োজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, খাইরুল আলম গোল্ডেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, শামীম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, শফিউল আজম টুটুল, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক, পারভীন বানু স্বপ্না, ছাত্রদলের সভাপতি, রুবেল হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক, মামুন বিনতে দোহা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31