IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাটোরে পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৩

নাটোরে পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে বিক্ষোভ কর্মসূচীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহিদুল হক সরকারসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য প্রেরণের দাবিতে সোমবার সকাল ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি।

কর্মসূচীতে জেলা বিএনপির নেতৃ ও সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের একপর্যায়ে কর্মীদের উপর পুলিশ উপর্যুপরি লাঠিচার্জ শুরু করে। পরে উত্তেজিত কর্মীদের ইটপাটকেলের জবাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানি গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এই সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহিদুল হক সরকার গুরুতর জখম হয়। তাছাড়া ১০ জন পুলিশ সদস্য ও ৮-১০ জন সাংবাদিক আহত হয়। এছাড়াও বিএনপি নেতা রহিম নেওয়াজসহ অর্ধশতাধিক নেতা কর্মীও আহত হয়।

এদিকে জেলা বিএনপির নেতৃ সাবিনা ইয়াসমিন ছবি অভিযোগ করে বলেন, আমাদের এই বিক্ষোভ সরকার বিরোধী কোন বিক্ষোভ ছিল না। এটা বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ছিল। তবে পুলিশ সমাবেশ শুরুর আগেই তাদের নিরীহ নেতাকর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে। এ ঘটনায় তিনিসহ ৫০ জনের বেশি নেতাকর্মীকে আহত করা হয়েছে বলে তিনি জানান।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আমরা বাধা দিইনি। তাদের মিছিলের অনুমতি ছিল না। তবু তারা মিছিল করছিলো। তাছাড়া রাস্তা অবরোধ করার চেষ্টাও করে। বিএনপিই পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া দেয় বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31