IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৫

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা গোমস্তাপুর থানাধীন রহনপুর কলেজ মোড় বাজার এবং নুনগোলা বাসস্ট্যান্ড বাজারে সিপিসি ১ কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করার অভিযোগে ৫ জন কম্পিউটার ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২২ নভেম্বর সোমবার ১৮:০০ ঘটিকা হইতে ২০:১৫ ঘটিকার দিকে ৫ জনকে গ্রেপ্তার করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে। আসামদের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছ, গোমস্তাপুর উপজেলার বাগদুয়ারপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে তরিকুল ইসলাম শাহিন (৩৮),ঝড়ুবিশ্বাসপাড়া এলাকার শেখ আলাউদ্দিন রহমানের ছেলে শেখ রিয়াদ মাহমুদ সৈকত (৩৮),একই এলাকার আব্দুল কাদের রহমানের ছেলে শহিদুল ইসলাম বাবু (৩২),নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মৃত এমারত আলীর ছেলে সাগর আলী (২০),উদয়নগর এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে সেতাবুর রহমান সেত্তাজ (৪৮)।

জানা গেছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‌র‌্যাব জানতে পারে পর্নোগ্রাফি সংরক্ষণ করে অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে সরবরাহ করছে।

তথ্যটি জানার পর র‌্যাব গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজারে র‌্যাব অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায় কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষণের। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে বলে স্বীকার করে।

এসময় কম্পিউটার মনিটর- ৫টি,সিপিইউ- ৫ টি,কী-বোর্ড- ৫টি,মাউস- ৫টি,হার্ডডিক্স- ৫টি,কম্পিউটার ক্যাবল- ১৫টি,এসএসডি কার্ড- ১টি,কার্ডরিডার- ৬টি,পেনড্রাইভ- ১টি,মোবাইল সেট- ৬টি,সীমকার্ড- ১১টি,মেমোরী কার্ড- ২টি জব্দ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31