IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাজমুকুট পরতে যাচ্ছেন ব্রিটেনের নতুন রাজা চার্লস

রাজমুকুট পরতে যাচ্ছেন ব্রিটেনের নতুন রাজা চার্লস

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ শনিবার যুক্তরাজ্যের রাজমুকুট পরতে যাচ্ছেন নতুন রাজা তৃতীয় চার্লস। এর মধ্য দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ ৭০ বছরের রাজত্বের অবসান হচ্ছে।

এ উপলক্ষে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানের জন্য রিহার্সেলে অংশ নিয়েছেন রাজা ও রাজপরিবারের সদস্যরা।

ইতিহাসের সাক্ষী হতে প্রাসাদের সামনে ভিড় করছে রাজপরিবারের ভক্তরা। সাজানো হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা।

চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে ঐতিহাসিক প্যারেডে অংশ নেবে নৌ, বিমান ও সেনাবাহিনীর কয়েক হাজার সদস্য।কমনওয়েলথভুক্ত নিউজিল্যান্ড, ব্রুনেই, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকেও এসেছে সেনারা।

এ উপলক্ষে রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠানের আগে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে রিহার্সেল সেরে নিয়েছেন রাজা তৃতীয় চার্লস।

এ সময় কুইন কনসোর্ট ক্যামিলা, প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের অন্য সদস্যরাও যোগ দেন ড্রেস রিহার্সেলে।

রাজপরিবারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বড় ভাই প্রিন্স উইলিয়াম, তার স্ত্রী কেট মিডলটনসহ পরিবারের বাকি সদস্যরা যে সারিতে বসবেন তার থেকে ১০ সারি পেছনে বসতে হবে হ্যারিকে। স্বেচ্ছায় রাজপরিবার ছেড়ে যাওয়ার কারণে হ্যারিকে পেছনে বসতে হবে।

ঐতিহাসিক এ আয়োজন উপলক্ষে লন্ডনের ওয়েস্ট মিনস্টারের বিখ্যাত ‘বিগ বেন’ ঘড়িতে করা হয়েছে আলোকসজ্জা। এছাড়াও রাজ্যাভিষেক অনুষ্ঠানের সময় যেকোনো অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে পুরো লন্ডনজুড়ে।

রাজা তৃতীয় চার্লস জানিয়েছেন, তার আমলে কমিয়ে আনা হবে ব্রিটিশ রাজার বেশকিছু ক্ষমতা। আর রাজ্যাভিষেক অনুষ্ঠানের প্রস্তুতিও নেয়া হয়েছে সে অনুযায়ী।

অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজার মাথায় মুকুট পরিয়ে দেবেন আর্চবিশপ। স্বর্ণের এই মুকুট ১৬৬১ সালে তৈরি করা। টাওয়ার অব লন্ডনে যেসব সামগ্রী বা ক্রাউন জুয়েলস সংরক্ষিত আছে তার মধ্যে অন্যতম এই মুকুট। শুধু অভিষেক অনুষ্ঠানে রাজা বা রানি এই মুকুট পরে থাকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031