IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে করোনা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন

ভারতে করোনা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে করোনা টিকা উৎপাদকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুন লেগেছে। বৃহস্পতিবার পুনেতে প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। খবর-এনডিটিভির।

সিরাম ইনস্টিটিউটেই তৈরি হচ্ছে করোনারোধী ভ্যাকসিন কোভিশিল্ড।

বৃহস্পতিবার দুপুরের দিকে পুনেতে সেরামের মঞ্জরির কারখানার পঞ্চম তলায় আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। এরপরই গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়। গত শনিবার থেকে দেশে টিকাকরণ কর্মসূচির শুরুর পর মজুত থাকা কোভিশিল্ডের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তবে সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে আগুন লেগেছে, সেখান থেকে অনেকটা দূরে করোনাভাইরাস টিকা তৈরি ও মজুত রাখা হয়েছে। তাই কোভিশিল্ডের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই।

পুনের মেয়র মুরলীধর মোহল জানিয়েছেন, দুপুর ২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ঘটনা স্থলে দমকলের ১০ টি ইউনিট কাজ করছে। পুনের প্রধান দমকল কর্মকর্তা প্রশান্ত রনপিসে বলেন, ‘বাড়ির ভেতরে চারজন ছিলেন। আমরা এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করেছি। কিন্তু ধোঁয়ার কারণে উদ্ধারকাজ কাজ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন ছড়িয়ে পড়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930