IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> ১০ মাস পরে দিল্লির স্কুলে শিক্ষার্থীরা

১০ মাস পরে দিল্লির স্কুলে শিক্ষার্থীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো সোমবার থেকে আবার খুলেছে। প্রায় ১০ মাস পর স্কুলে শিক্ষার্থীরা। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুলগুলো আবার খোলার সম্মতির পরই স্কুল খুলল। তবে রাজ্য সরকার কিছু বিধিনিষেধ জারি করে স্কুল খোলার অনুমতি দিয়েছে। এই বিধিনিষেধের নাম স্ট্যান্ডার্ড অপারেশনাল পদ্ধতি (এসওপি)। দ্য হিন্দু।

বিদ্যালয়গুলোকে এই এসওপিগুলো মেনে চলতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও নজর দিতে হবে বিষয়গুলোয়ে। প্রায় ১০ মাস পর শিক্ষার্থীরা স্কুলে আসায় রাজ্যর উপমুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া টুইটে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ১০ মাস পরে আজ তারা বিদ্যালয়ে এসেছে…যদিও সবাই নিয়মের কারণে আসতে পারছে না; তবু…আমি আনন্দিত যে আজ স্কুলগুলো আবার খুলেছে।’

করোনা সংক্রমণ কমে আসায় দিল্লির স্কুলগুলো খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে সংক্রমের হার যেসব এলাকায় বেশি, সেখানকার স্কুলগুলো এখনো খোলা হয়নি। পরিস্থিতি বিবেচনায় পরে এ সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

শিক্ষার্থীরা এসওপি মেনে কেবল মা–বাবার লিখিত অনুমতি নিয়ে স্কুলে যেতে পারছে। যেসব শিক্ষার্থীর মা–বাবার দেওয়া সম্মতিপত্র নেই, তাদের বিদ্যালয়ের ঢুকতে দেওয়া হচ্ছে না। স্কুলে অ্যাসেম্বলি ও অতিরিক্ত পাঠ্যক্রম পড়ানো যাবে না। স্কুলগুলো শুধু প্রয়োজনীয় ক্লাস এবং অনুশীলনের জন্য খোলা হয়েছে।

ছাত্রছাত্রীরা যাতে খাবার বা অন্যান্য জিনিসের বিনিময় না করে, সেদিকে শিক্ষকেরা নজর রাখছেন। স্কুলে ক্লাসের সময় ছয় ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে। ৫০ জনের বেশি ক্লাসে উপস্থিত থাকতে পারবে না। ল্যাবে একসঙ্গে ১০ জনের বেশি থাকতে পারবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930