IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> জাতীয় নিরাপত্তা সুরক্ষায় নতুন রফতানি আইন পাস করল চীন

জাতীয় নিরাপত্তা সুরক্ষায় নতুন রফতানি আইন পাস করল চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : চীন জাতীয় নিরাপত্তা সুরক্ষায় স্পর্শকাতর পণ্য রফতানি কড়াকড়ি করে একটি নতুন আইন পাস করেছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি অব্যাহত থাকায় এই নীতি কৌশল কার্যকর ভূমিকা রাখবে।

বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। শনিবার চীনের শীর্ষ আইনসভায় আইনটি পাস হয়েছে।

১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে এবং যে সব দেশ রফতানি নিয়ন্ত্রণের অপব্যবহার করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সেইসব দেশের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা হিসেবে’ বেইজিং এই আইন পাস করেছে।

আইনের প্রকাশিত বিবরণ অনুযায়ী প্রযুক্তিগত ডেটা সম্পর্কিত আইটেমগুলো এই নতুন আইনের বিধি নিষেধের আওতায় আসবে।

বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের সর্বশেষ এই পদক্ষেপে চীনা প্রযুক্তি ফার্মের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লড়াইয়ে আরও বেশি সুযোগ তৈরি করবে।

হোয়াইট হাউস জনপ্রিয় অ্যাপস টিকটক, প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং চিপসমেকার সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশনসহ বড় সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

জাতীয় সুরক্ষা এবং স্বার্থ রক্ষার জন্য প্রণীত নতুন আইন চীনের একটি রেগুলেটরি টুলসকিড হিসেবে কাজ করবে এবং এতে বিধিনিষেধ আরোপিত টেক রফতানি পণ্য এবং অবিশ্বস্ত আমদানিকারকের তালিকা থাকবে।

আইনে বলা হয়েছে, যে কোন দেশ বা অঞ্চল চীনের জাতীয় সুরক্ষা এবং স্বার্থকে বিপন্ন করার জন্য রফতানি নিয়ন্ত্রনের পদক্ষেপগুলোর অপব্যবহার করে তাহলে এই আইনে পাল্টা ব্যবস্থা নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031