IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> কেঁচো কম্পোস্টে আগ্রহী চাষিরা, চাহিদা বাড়ছে বাজারে

কেঁচো কম্পোস্টে আগ্রহী চাষিরা, চাহিদা বাড়ছে বাজারে

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফসলি জমিতে রাসয়ানিক সার ব্যবহারের কারণে মাটির উর্বরশক্তি হ্রাস পেয়েছে। এতে করে অধিকাংশ চাষিরা প্রতিবছর মোটা অংকের টাকা লোকসান গুনছেন। তবে সচেতন চাষিরা জমিতে রসয়ানিকের পরিবর্তে জৈব সার ব্যবহারে বেশী আগ্রহ হচ্ছেন। আর জমির উর্বরতা ফিরে আসার পাশাপাশি ফসল উৎপাদনে ফলনও হচ্ছে আশানুরুপ। এদিকে চাষিদের মধ্যে জৈব সারের ব্যাপক চাহিদা বেড়েছে। আর কৃষকদের চাহিদা পুরণে জৈব সার উৎপাদনে কাজ করছেন প্রায় দুইশতাধিক উদ্যোক্তা।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন পরিষদ এলাকায় প্রায় দুই শতাধিক উদ্যােক্তা কেঁচো কম্পোস্ট সার উৎপাদন করছেন। সেই সাথে হাতে গোনা কয়েকজন উদ্যোক্তা বিভিন্ন ওষুধি লতা-পাতার সমন্নয়ে তৈরি করছেন ট্রাইক্রো কম্পোস্ট সার। এর মধ্যে এএসসিপি-২ প্রকল্পের আওতায় রয়েছেন ১৫০ জন সদস্য। বাকিরা প্রশিক্ষন নিয়ে ব্যাক্তি উদ্যােগে কেঁচো কম্পোস্ট উৎপাদন করছেন। উদ্যোক্তারা প্রতিবছর প্রায় ৮ হাজার টন কেঁচো কম্পোস্ট উৎপাদন করছেন। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১২ কোটি টাকার অধিক।

উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম সাকলাইন বলেন, কেঁচো কম্পোস্ট গুলো সাধারনত মাটি চাড়িতে ভালো তৈরি হয়। কম্পোস্ট তৈরিতে প্রতিটি চাড়িতে ২৫০ গ্রাম কেঁচো প্রয়োজন হয়। আর ২০ থেকে ২৫ দিনের মধ্যে ব্যবহারের উপযোগি হয়ে উঠে। এভাবে একটি চাড়িতে বছরে ২০০ কেজি পর্যন্ত কম্পোস্ট উৎপাদন করা যায়।

বিড়ালদহ এলাকার চাষি হারুন-অর রশিদ বলেন, বিগত সময়ে প্রতিটি চাষিরা কৃষি কাজের জন্য তাদের বাড়িতে কয়েক জোড়া গরু-মহিষ পুষতেন। এতে কাজের পাশাপাশি গরু-মহিষের গোবর জমিয়ে রেখে তা জমিতে ব্যবহার করতো। বর্তমানে আধুনিক কৃষি ব্যবস্থাপনা যান্ত্রিক হয়ে গেছে। সে কারণে চাষি থাকলেও গোয়ালে নেই গরু-মহিষ। আর ফসলি জমি গুলোতে গোবর পরির্বতে রাসয়ানিক সারের ব্যবহার বেড়ে গেছে। দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহারের ফলে জমি গুলো ক্রমেই উর্বরতা কমে যাচ্ছে। সচেতন চাষিরা এখন রাসয়ানিক ছেড়ে জমি গুলোতে জৈব সার ব্যবহারে আগ্রহী হচ্ছেন।

শিবপুর হাট এলাকার নারী উদ্যোক্তা রুমা পারভীন বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় গত তিন বছর আগে কেঁচো কম্পোস্ট সার তৈরি শুরু করেছি। সেই সাথে ট্রাইক্রো কম্পোস্টও তৈরি করছি। বর্তমানে চাষিদের মধ্যে কম্পোস্ট সারের ব্যাপক চাহিদা। প্রতি কেজি কম্পোস্ট বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। তিনি বলেন, কম্পোস্ট উৎপাদন লাভজনক হওয়ায় আমার খামাড় দেখতে এলাকার অনেকেই আসছেন। এদের মধ্যে অনেকেই নতুন করে কেঁচো কম্পোস্ট উৎপাদনে আগ্রহ প্রকাশ করছেন।

জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামের উদ্যােক্তা শাহিন রাকিব সরল বলেন, বর্তমানে আম, পেয়ারা, কলা, মাল্টা, ড্রাগন ফলসহ বিভিন্ন বানিজৈক ফসল উৎপাদনকারী চাষিরা রাসায়নিক ছেড়ে জৈব সার ব্যবহারে বেশী আগ্রহী। আমাদের উৎপাদিত কেঁচো সার সংগ্রহ করতে এই উপজেলার পাশাপাশি বিভিন্ন এলাকার চাষিরা আগে থেকেই অর্ডার দিয়ে রাখেন। সার প্রস্তুত হলে তারাই আমাদের খামাড় থেকে নিয়ে যান। আর এতে করে কেঁচো কম্পোস্ট উৎপাদনকারীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার ভূঁইয়া বলেন, এই উপজেলায় দুই শতাধিক উদ্যোক্তারা জৈব সার উৎপাদনে কাজ করছেন। বর্তমানে বাজারে জৈব সারের ব্যাপক চাহিদা রয়েছে। আর কেঁচো ও ট্রাইক্রো কম্পোস্ট সার উৎপাদনে লাভবান হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে এগিয়ে আসছেন। আমরা নতুন ও আগ্রহী উদ্যােক্তাদের প্রশিক্ষনের মাধ্যমে কেঁচো সার উৎপাদনে বিভিন্ন উপকরণ পেতে সহযোগিতা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930