IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> ধর্ম >> মুসলমানদের মসজিদ নির্মাণ সদকায়ে জারিয়া

মুসলমানদের মসজিদ নির্মাণ সদকায়ে জারিয়া

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলাম মুসলমানদের ব্যাপকভাবে মসজিদ নির্মাণে উৎসাহিত করেছে। অনুপ্রেরণা জুগিয়েছে বিশেষ সাওয়াবের কথা ঘোষণা করে। এ প্রসঙ্গে হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে মসজিদ তৈরি করল আল্লাহ তার জন্য জান্নাতে মসজিদের মতো একটি ঘর তৈরি করে দিবেন। তিরমিজি ২৯২।

মসজিদ নির্মাণ প্রসঙ্গে কোরআনে আল্লাহ ইরশাদ করেন, তারাই তো আল্লাহর মসজিদ আবাদ করে, যারা ইমান আনে, আল্লাহ ও আখেরাতে এবং সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুরা তওবা, আয়াত ১৮। মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। কোরআনে বর্ণিত হয়েছে, মসজিদ মূলত আল্লাহর ঘর। সুরা জিন, আয়াত ১৮।
পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। মুসলিম ১৫৬০। মসজিদে মুসলমানগণ ইসলামের মূলভিত্তি নামাজ দৈনিক পাঁচবার আদায় করে থাকে। দোয়া জিকিরসহ ইসলামের অন্যান্য কার্যাবলিও সম্পাদন করে। এ জন্যই মসজিদ নির্মাণ করাকে হাদিসের পরিভাষায় সদকায়ে জারিয়া, অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে। মসজিদ নির্মাণের জন্য কেউ সহযোগিতা করলে, যতদিন এ মসজিদে মানুষ ইবাদত বন্দেগি করবে ততদিন এর সওয়াব সেই বান্দা (কবরে বসেও) পেতে থাকবে।

এ প্রসঙ্গে হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমলনামায় যা থেকে নেকি যোগ হবে সেগুলো হলো, যদি সে ইসলামের শিক্ষা অর্জনের পর তা অপরকে শিক্ষা দেয় ও প্রচার করে, অথবা সৎ সন্তান রেখে যায়, অথবা ভালো বই রেখে যায়, অথবা মসজিদ নির্মাণ করে যায়, অথবা মুসাফিরের জন্য মেহমানখানা নির্মাণ করে যায় অথবা নদী খনন করে যায়। ইবনে মাজা ২৪২।

এই হাদিস থেকে বোঝা যায়, দুনিয়ায় যদি কেউ খাঁটি নিয়তে কেবল আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে যায়; তাহলে সে কবরে বসেও এসব আমলের সওয়াব পেতে থাকবে। মসজিদ নির্মাণের সাওয়াব সম্পর্কে হাদিসে আরও এসেছে, হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত।

তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে পাখির ডিম পাড়ার স্থান পরিমাণ মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুনানে আহমাদ। এ প্রসঙ্গে হাদিসে হজরত ওসমান (রা.) বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করবেন। বোখারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের পানে যারা ছুটে যায় তাদের জন্য প্রতিটি কদমের বিনিময়ে উত্তম প্রতিদান, মর্যাদা ও গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31