IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ট্রাফিক নির্দেশনা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ট্রাফিক নির্দেশনা

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে দক্ষিণাঞ্চলের মানুষ। আর কয়েক ঘণ্টা পরই খুলছে স্বপ্নের দুয়ার। এই খুশির মহোউৎসব ছড়িয়ে পড়েছে সারাদেশে। পদ্মা সেতু উদ্বোধনে উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সেতু এলাকা।

রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বেশ কিছু ট্রাফিক নির্দেশনা দেয়া হয়েছে।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন মাওয়া সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথিদের ঢাকা থেকে মাওয়াগামী গমনাগমন রুট

১. ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকা থেকে আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট

ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন চাঁনখারপুল (নিমতলী) মেয়র হানিফ ফ্লাইওভারে প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বামলেন-ধোলাইপাড় টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

২. জিরো পয়েন্ট (বঙ্গবন্ধুএভিনিউ গুলিস্তান) থেকে আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট

জিরো পয়েন্ট-গুলিস্তান আহাদ বক্স সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বামলেন-ধোলাইপাড়-টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

৩। মতিঝিল শাপলা চত্ত্বর ও ইত্তেফাক থেকে আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট

মতিঝিল শাপলা চত্ত্বর-ইত্তেফাক ক্রসিং-হাটখোলা মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-ধোলাইপাড়-টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

৪. কমলাপুর, টিটিপাড়া থেকে আমন্ত্রিত অতিথিদের গমনাগমন রুট

কমলাপুর, টিটিপাড়া ক্রসিং-গোলাপবাগ মোড়[1]ইনগেট সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বামলেন-ধোলাইপাড়-টোলপ্লাজা-ধোলাইপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস।

(অনুষ্ঠানস্থলে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানোর উদ্দেশ্যে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঢাকা মহানগরী থেকে যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো)।

মাদারীপুরের শিবচরে (কাঠালবাড়ী) অনুষ্ঠিত জনসমাবেশে অংশগ্রহণকারী অতিথিদের গমনাগমন নির্দেশনা

রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলা সড়কের যানবাহন গমনাগমনের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া ফেরী হয়ে লালনশাহ সেতু অথবা যমুনা সেতু ব্যবহার করবেন। তবে প্রতিকুল আবহাওয়ায় ফেরী পারাপার ব্যাহত হতে পারে বিধায় লালনশাহ সেতু ব্যবহার করা সমীচীন।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান জেলা সড়কের যানবাহন গমনাগমনের জন্য চাঁদপুর-শরীয়তপুর ফেরীঘাট ব্যবহার করবেন।

ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলা হতে আগত যানবাহনসমূহ ঢাকা মহানগরীতে প্রবেশের পরিবর্তে কালিয়াকৈর-নবীনগর-পাটুরিয়া হয়ে গমনাগমন করবেন।

মুন্সীগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য গমনাগমন নির্দেশনা

লাল স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্ট এ গমনের আগে বামের লেন ব্যবহার করবেন এবং গাড়ি পার্কিং এর জন্য পদ্মা সেতু (উত্তর) থানার পূর্বে অবস্থিত রেল ব্রীজের নিচে মাঠে গমন করবেন।

নীল স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্ট এ প্রবেশের আগে মাঝের লেন ব্যবহার করবেন এবং গাড়ি পার্কিং এর জন্য চন্দ্রের বাড়ি চৌরাস্তা সংলগ্ন ওয়ারি স্কুলের মাঠে গমন করবেন।

সবুজ স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্ট এ গমনের আগে ডানের লেন ব্যবহার করবেন এবং গাড়ি পার্কিং এর জন্য মাওয়া শিমুলিয়া ফেরীঘাটে গমন করবেন।

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে জেলা থেকে মাদারীপুরের শিবচরে (কাঠালবাড়ী) অনুষ্ঠিত জনসমাবেশে অংশগ্রহণকারী অতিথিদের জন্য নির্দেশনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড ব্যবহার করে ছনবাড়ি থেকে বামের রোড ব্যবহার করে সিরাজদিখানগামী রোডে গমন করবেন।

সিরাজদিখানগামী রোডের কুসুমপুর বাজার থেকে ডানে প্রবেশ করে নওপাড়া হয়ে লৌহজং থানার সামনে দিয়ে শিমুলিয়া মোড় ও মাওয়া চৌরাস্তা হয়ে পুরাতন মাওয়া ফেরীঘাটে গমন করবেন।

মাদারীপুরের শিবচরে (কাঠালবাড়ী) অনুষ্ঠিত জনসমাবেশে অংশগ্রহণকারী অতিথিদেরকে সকাল ৮টার আগেই পুরাতন মাওয়া ফেরীঘাটে প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো। সকাল ০৯.৩০ টা পর্যন্ত লঞ্চে চলাচল করতে পারবেন।

যেসব বিধি নিষেধ মানতে হবে

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ২৪ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুর সাথে সংযুক্ত মহাসড়কে কাভার্ড ভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ প্রেক্ষিতে, ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান এবং ট্রাকসমূহকে ২৪ জুন সকাল ৬টা হতে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31