IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শালিকার বিয়েতে স্ত্রী ও দেড় বছর বয়সি সন্তানকে হারালেন ফয়সাল

শালিকার বিয়েতে স্ত্রী ও দেড় বছর বয়সি সন্তানকে হারালেন ফয়সাল

ধূমকেতু নিউজ ডেস্ক : শালিকার বিয়েতে এসে স্ত্রী ও দেড় বছর বয়সি সন্তানকে হারালেন আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি এলাকার বাসিন্দা ফয়সাল হোসেন। এখন মৃত্যুশয্যায় ফয়সাল নিজেও। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে বিআরটিসি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ছয়জন। এর মধ্যে শুধু আহত হয়েছেন ফয়সাল হোসেন। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহত ছয়জনের মধ্যে শেরেবাংলা হাসপাতালে মৃত্যু হয়েছে সাথী আক্তার ও তার দেড় বছরের কন্যা ফারহানার। তারা আহত ফয়সালের স্ত্রী ও কন্যা।

ফয়সালের বাবা চা দোকানি ইকবাল হোসেন বলেন, পেশায় রাজমিস্ত্রি আমার ছেলে ফয়সাল শালিকার বিয়ের জন্য বাকেরগঞ্জে যায় আগৈলঝাড়া থেকে। তবে এর আগের দিন ফয়সালের স্ত্রী ও সন্তান বাকেরগঞ্জে যায়। দুপুর বেলা আমরা দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে আমার নাতনি ও ছেলের বউয়ের লাশ দেখতে পাই। আমার ছেলের অবস্থাও খুব খারাপ। সিটিস্ক্যান করিয়েছি। কি হয়, কিছু বুঝতে পারছি না। ফয়সাল যদি জানতে পারে তার স্ত্রী ও মেয়ে মারা গেছে তাহলে ফয়সালও বাঁচবে না।

সাথী আক্তারের চাচাতো ভাই মো. বায়জিদ বলেন, বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের মিনাবাড়িতে সাথীর বাবার বাড়ি। বিয়ের অনুষ্ঠানে তারা এখানে এসেছিল। কোনো কারণে তারা বাকেরগঞ্জ শহরে যাচ্ছিল কলসকাঠি থেকে, আর সেই সময় দুর্ঘটনা ঘটে। আর এতে আমার বোন ও ভাগ্নি মারা যায়।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল করিম সিকদার বলেন, সাথী আক্তারকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই দুপুর সোয়া একটার দিকে মৃত ঘোষণা করা হয়। পরে শিশুটিকে সার্জারি ইউনিটে ভর্তি করা হলে বিকালে তারও মৃত্যুর হয়। এখন ফয়সাল নামে একজন চিকিৎসাধীন। তার চিকিৎসা চলছে।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, নিহতদের দাফনের ব্যবস্থা করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের পক্ষ তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ঘটনা তদন্তে। সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে বাকেরগঞ্জে বিআরটিসি বাসচাপায় ইজিবাইকের চালকসহ ছয় যাত্রী নিহত হন। বাসচালক ও হেলপারকে আটক করা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31